
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইসলামাবাদ। আজ শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ডনের প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল শুক্রবার পাঞ্জাবের কাসুর জেলার বেদিয়ান সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে বিএসএফের গুলিতে নিরস্ত্র দুই পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএসএফ সদস্যরা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে। ক্ষমতার এমন অন্যায্য ও অসামঞ্জস্যপূর্ণ ব্যবহারের কারণেই দুটি মূল্যবান প্রাণ অকালে ঝরে গেল।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের ঘটনা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনে সীমান্ত সংলগ্ন এলাকায় বেসামরিক জীবন রক্ষায় উদ্বেগ সৃষ্টি করেছে। একই সঙ্গে ঘটনাটির অবিলম্বে স্বচ্ছ ও নির্ভরযোগ্য তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামাবাদ। পাশাপাশি তদন্ত প্রতিবেদন ও গৃহীত পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকারকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
ডনের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, নিহত ও আহত তিনজনই স্থানীয় লাধার গ্রামের বাসিন্দা। সীমান্তে দুই দেশের সীমানা পিলারের কয়েক গজ সামনে এগোতেই কোনো প্রকার সতর্কতা ছাড়াই তাঁদের ওপর নির্বিচারে গুলি চালায় বিএসএফ। নিহতরা হলেন লাধার গ্রামের জাট্টান ওয়ালি হাভেলির বাসিন্দা আজমত রসুল ও মহসিন জাট। আহত অপর নাগরিককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় নিরাপত্তা বাহিনীর বরাতে ডন জানিয়েছে, এই তিনজনের কেউই সীমান্ত পার হওয়ার চেষ্টা করেননি। ফলে বিএসএফের এই আক্রমণ স্পষ্টতই আন্তর্জাতিক সীমান্ত পরিচালনা সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের (এসওপি) চরম লঙ্ঘন।
উল্লেখ্য, এক দিন আগেই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত এক ‘সন্ত্রাসীকে’ হত্যার বিষয়ে ভারতের দাবিকে প্রত্যাখ্যান করেন। তিনি ওই ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করেন। সংবাদ সম্মেলনে ভারতের সঙ্গে নতুন করে সশস্ত্র সংঘাতের আশঙ্কা নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, পাকিস্তানি সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত রয়েছে এবং আক্রমণ হলে তার জবাব হবে ‘অত্যন্ত কঠোর’।

২০২৩ সালে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর। একই সময়ে পাকিস্তানে ছিল ৬৮ দশমিক ২ বছর। তবে বাংলাদেশে তা ছিল ৭২ দশমিক ৭ বছর এবং যুক্তরাষ্ট্রে ৭৮ দশমিক ৫ বছর, কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
৩৩ মিনিট আগে
২ কোটির বেশি মার্কিন প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রবীণদের জন্য চালু মেডিকেয়ার স্বাস্থ্যবিমার মাসিক প্রিমিয়ামের ব্যয় কিছুটা কমাতেই এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের...
১ ঘণ্টা আগে
পাকিস্তান গত সেপ্টেম্বরে সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কাছে চার কার্গো বিমানে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ইয়েমেনে হুতিদের ব্যাপক সামরিক অভিযান ঠেকাতে সৌদি আরব যখন বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে, তখন পাকিস্তানের এই অস্ত্র সহায়তার খবর সামনে এল।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও নিউইয়র্কে অবস্থান করায় ইরানের প্রতিনিধিদলের দুই সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার তাঁদের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রশাসন। এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক প্রচেষ্টা
১ ঘণ্টা আগে