Ajker Patrika

ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ট্রাম্প-প্রধানমন্ত্রীর ছবি নিয়ে অপপ্রচারের চেষ্টা চলছে: সহকারী প্রেস সচিব
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যৌথ ছবি নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক খান।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস নোটে তিনি এ কথা জানান।

প্রেস নোটে সহকারী প্রেস সচিব বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে উপস্থিত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নৈশভোজ ও রিসেপশনের আয়োজন করেন। আজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের ওই রিসেপশনে অংশগ্রহণের একটি ছবি হোয়াইট হাউস থেকে ঢাকা কার্যালয়ে পাঠানো হয় এবং পরবর্তীতে তা জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।

কিন্তু রিসেপশনের এই প্রকাশিত ছবি নিয়ে একটি পক্ষ অপপ্রচার শুরু করেছে। মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করা হয়েছে।

প্রেস নোটে ব্যাখ্যা করে বলা হয়, এআই-জেনারেটেড ওই বিকৃত ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছিল, যেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট বা প্রতিকৃতি হিসেবে দেখানো হয়। অপপ্রচারকারীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের অরিজিনাল ছবিটিকে মিথ্যা দাবি করে এআই-জেনারেটেড ওই ছবিটিকে সত্য বলে চালানোর অপচেষ্টা করছে।

সহকারী প্রেস সচিব আরও জানান, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী বিশ্বস্ত মিডিয়া প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবিটি যাচাই-বাছাই করে এটিকে পুরোপুরি এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে নিশ্চিত করা হয়েছিল।

অতএব, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যে ছবিটিকে আগেই এআই-জেনারেটেড বলে প্রমাণ করা হয়েছে, সেই একই ভুয়া ছবিকে ব্যবহার করে জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের উপস্থিতির আসল ছবিটিকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে প্রেস নোটে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত