
২ কোটির বেশি মার্কিন প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রবীণদের জন্য চালু মেডিকেয়ার স্বাস্থ্যবিমার মাসিক প্রিমিয়ামের ব্যয় কিছুটা কমাতেই এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক আর্থিক প্রতিশ্রুতির সর্বশেষটি হলো এই ঘোষণা।
বর্তমানে সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা তলানিতে ট্রাম্পের রিপাবলিকান পার্টির। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার উচ্চ ব্যয় মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে তাঁর অনুমোদনের হার কমেছে।
গত মাসে ট্রাম্প প্রস্তাব করেছিলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সব প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলারের চেক দেওয়া হবে। তবে বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং কংগ্রেসের কয়েকজন রিপাবলিকানও এ পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মেডিকেয়ার ইমপ্রুভমেন্ট ফান্ড’ থেকে এই অর্থ দেওয়া হবে। তাঁর দাবি, মেডিকেয়ারের ‘ফি-ফর-সার্ভিস’ কর্মসূচির উন্নয়নে কংগ্রেস এই তহবিলে ২০০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত পরিকল্পনার বিস্তারিত তথ্যে বলা হয়েছে, যোগ্য অধিকাংশ প্রবীণ নাগরিক অক্টোবরের শুরুতে সরাসরি ব্যাংক হিসাবে ৯০ ডলার জমা পাওয়ার মাধ্যমে এ অর্থ পাবেন।
হোয়াইট হাউস জানিয়েছে, যাঁদের সরাসরি ব্যাংক হিসাবে অর্থ জমা নেওয়ার ব্যবস্থা নেই, তাঁদের অক্টোবরের শুরুতেই চেক পাঠানো হবে। চেকটি মেডিকেয়ারে নিবন্ধিত ব্যক্তিদের ডাকের ঠিকানায় পাঠানো হবে।
ট্রাম্প প্রশাসন আলাদাভাবে প্রায় ১০ লাখ মার্কিন নাগরিককে ৫০০ ডলার করে দেওয়ার উদ্যোগও নিয়েছে। রাজনৈতিক কৌশলবিদেরা বলছেন, এই অর্থ কিছু নির্বাচনী আসনের ফলাফলে সম্ভাব্য প্রভাব ফেলতে পারে।
হোয়াইট হাউস বলছে, স্বাস্থ্যবিমা-সংক্রান্ত অতিরিক্ত ফি হিসেবে এসব অর্থ ফেরত দেওয়া হচ্ছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী, ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় স্বাস্থ্যবিমা কেনা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হয়েছিল এবং এই অর্থ তারই ফেরত।

ইরান যুদ্ধ নিয়ে আলোচনা থমকে যাওয়ার পর দেশটিতে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে গত শুক্রবার প্রেসিডেন্টের অবকাশ যাপনকেন্দ্র ক্যাম্প ডেভিডে কয়েক ঘণ্টা ধরে গোপন বৈঠক করেছেন তাঁর শীর্ষ মন্ত্রিসভার....
২৭ মিনিট আগে
২০২৩ সালে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর। একই সময়ে পাকিস্তানে ছিল ৬৮ দশমিক ২ বছর। তবে বাংলাদেশে তা ছিল ৭২ দশমিক ৭ বছর এবং যুক্তরাষ্ট্রে ৭৮ দশমিক ৫ বছর, কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
১ ঘণ্টা আগে
পাকিস্তান গত সেপ্টেম্বরে সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কাছে চার কার্গো বিমানে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ইয়েমেনে হুতিদের ব্যাপক সামরিক অভিযান ঠেকাতে সৌদি আরব যখন বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে, তখন পাকিস্তানের এই অস্ত্র সহায়তার খবর সামনে এল।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও নিউইয়র্কে অবস্থান করায় ইরানের প্রতিনিধিদলের দুই সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার তাঁদের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রশাসন। এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক প্রচেষ্টা
২ ঘণ্টা আগে