বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ হিসাব অনুযায়ী, পাকিস্তানের মানুষের তুলনায় ভারতীয়দের গড় আয়ু বেশি। তবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষের তুলনায় ভারতীয়দের গড় আয়ু কম। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ভারতে গড় আয়ু ছিল ৭১ বছর। একই সময়ে পাকিস্তানে ছিল ৬৮ দশমিক ২ বছর। তবে বাংলাদেশে তা ছিল ৭২ দশমিক ৭ বছর এবং যুক্তরাষ্ট্রে ৭৮ দশমিক ৫ বছর, কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
তবে বেশি দিন বাঁচা মানেই যে বেশি বছর সুস্থভাবে বেঁচে থাকা, তা নয়। ২০২৩ সালে ভারতে সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত গড় আয়ু ছিল ৬০ দশমিক ৬ বছর। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬০ দশমিক ৫ বছর। করোনাভাইরাস মহামারির সময়ে ২০২১ সালে তা কমে ৫৮ দশমিক ৪ বছরে নেমে গিয়েছিল। এরপর ২০২২ সালে বেড়ে ৬০ দশমিক ২ বছর এবং ২০২৩ সালে ৬০ দশমিক ৬ বছর হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত গ্লোবাল হেলথ এস্টিমেটসে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। গত শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু, সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত আয়ু, মৃত্যুর কারণ এবং রোগের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি বা রোগের বোঝা নিয়ে তথ্য দেওয়া হয়েছে।
ডব্লিউএইচও জানিয়েছে, বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু মহামারির আগের সময়ের কাছাকাছি ফিরে এসেছে। তবে সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত আয়ু আগের অবস্থায় ফিরতে আরও বেশি সময় নিচ্ছে।
মহামারির বছরগুলোতে ভারতের ক্ষেত্রে গড় আয়ু ও সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত আয়ুর মধ্যে পার্থক্যটি বিশেষভাবে দেখা গেছে। ২০১৯ সালে ভারতে গড় আয়ু ছিল ৭০ দশমিক ৫ বছর। ২০২১ সালে তা কমে ৬৮ দশমিক ১ বছরে নেমে আসে। এরপর ২০২২ সালে তা আবার বেড়ে ৭০ দশমিক ৫ বছর এবং ২০২৩ সালে ৭১ বছর হয়েছে। অর্থাৎ, মাত্র দুই বছরে ভারত প্রত্যাশিত আয়ুর ২ দশমিক ৯ বছর ফিরে পেয়েছে।
কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার প্রত্যাশিত আয়ু একই গতিতে ফেরেনি। ২০২১ সালের ৫৮ দশমিক ৪ বছর থেকে ২০২৩ সালে তা বেড়ে ৬০ দশমিক ৬ বছর হয়েছে। অর্থাৎ দুই বছরে বেড়েছে ২ দশমিক ২ বছর। ফলে ২০১৯ সালের তুলনায় ২০২৩ সালে এই আয়ু মাত্র দশমিক ১ বছর বেশি ছিল।
বয়স্ক ভারতীয়দের ক্ষেত্রেও একই ধরনের পার্থক্য দেখা যায়। ২০২৩ সালে কোনো ব্যক্তি ৬০ বছর বয়সে পৌঁছালে তার আরও গড়ে ১৮ দশমিক ৮ বছর বেঁচে থাকার প্রত্যাশা ছিল। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৮ দশমিক ৪ বছর। তবে এই অতিরিক্ত সময়ের মধ্যে ২০২৩ সালে ১৩ দশমিক ৭ বছর পুরোপুরি সুস্থ অবস্থায় কাটানোর প্রত্যাশা ছিল। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৩ দশমিক ৪ বছর।

ইরান যুদ্ধ নিয়ে আলোচনা থমকে যাওয়ার পর দেশটিতে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে গত শুক্রবার প্রেসিডেন্টের অবকাশ যাপনকেন্দ্র ক্যাম্প ডেভিডে কয়েক ঘণ্টা ধরে গোপন বৈঠক করেছেন তাঁর শীর্ষ মন্ত্রিসভার....
২৪ মিনিট আগে
২ কোটির বেশি মার্কিন প্রবীণকে এককালীন ৯০ ডলার করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রবীণদের জন্য চালু মেডিকেয়ার স্বাস্থ্যবিমার মাসিক প্রিমিয়ামের ব্যয় কিছুটা কমাতেই এ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্পের...
১ ঘণ্টা আগে
পাকিস্তান গত সেপ্টেম্বরে সৌদি আরব সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কাছে চার কার্গো বিমানে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ইয়েমেনে হুতিদের ব্যাপক সামরিক অভিযান ঠেকাতে সৌদি আরব যখন বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে, তখন পাকিস্তানের এই অস্ত্র সহায়তার খবর সামনে এল।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও নিউইয়র্কে অবস্থান করায় ইরানের প্রতিনিধিদলের দুই সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার তাঁদের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রশাসন। এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক প্রচেষ্টা
২ ঘণ্টা আগে