
মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উপস্থিতির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটিতে ১২টি মার্কিন এফ-২২ যুদ্ধবিমান অবতরণ করেছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ও তুর্কি গণমাধ্যম আনাদোলু জানিয়েছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন সামরিক শক্তি জোরদার করতেই এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হলো।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এফ-২২ র্যাপ্টর বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী ও উন্নত যুদ্ধবিমান, যা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। এই যুদ্ধবিমানগুলোর প্রধান কাজ হলো—শত্রু সীমানার ভেতরে ঢুকে পড়া, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ধ্বংস করা এবং রাডার স্টেশনগুলো অকেজো করে দেওয়া।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা যদি ব্যর্থ হয়, তবে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই হুমকির পরপরই পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। ইসরায়েলে এই স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনকে সেই রণতৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন—

রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি সার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, স্মোলেনস্ক অঞ্চলে অবস্থিত কারখানাটিতে প্রায় ৩০টি ড্রোন আঘাত হানে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন ফাইলসের নতুন নথিপত্রে প্রয়াত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের একটি ছবি সামনে এসেছে। ছবিতে হকিংকে একটি সান লাউঞ্জারে বিশ্রাম নিতে দেখা যায়। তাঁর পাশেই ছিলেন বিকিনি পরা দুই নারী।
২ ঘণ্টা আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সখ্যতা ও বিতর্কিত মেলামেশার অভিযোগে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস শেষপর্যন্ত নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। সম্প্রতি এপস্টেইন ফাইলস-সংক্রান্ত নতুন নথি ও ছবি প্রকাশিত হওয়ার পর তৈরি হওয়া বিতর্কের মুখে গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে
৩ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থা স্টেট ইন্টেলিজেন্স সার্ভিসের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সুরেশ সাল্লি আজ বুধবার সকালে দেশটির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের সময় তিনি একটি থিংকট্যাংকে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন। অবসর নেওয়ার পর তিনি
৫ ঘণ্টা আগে