
ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় বিধ্বস্ত ইরানি যুদ্ধজাহাজের অন্তত ৮০ জন আরোহী নিহত হয়েছেন। শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে এই তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, আক্রান্ত জাহাজটি ভারতের পূর্ব উপকূলীয় বন্দর থেকে ইরানের দিকে ফিরে যাচ্ছিল। ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে মার্কিন সাবমেরিন থেকে এটি লক্ষ্য করে টর্পেডো ছোড়া হয়। হামলায় জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে সাগরে তলিয়ে যায় এবং এতে থাকা অন্তত ৮০ জন প্রাণ হারান।
এর আগে শ্রীলঙ্কান নৌবাহিনী জানিয়েছিল, ডুবে যাওয়া জাহাজটির নাম আইআরআইএস দেনা। জাহাজটিতে প্রায় ১৮০ জন নৌসদস্য ছিলেন। এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও বাকিদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অস্পষ্ট।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে আজ এক সংবাদ সম্মেলনে এই হামলাকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম সফল টর্পেডো আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, মার্কিন সাবমেরিনটি ইরানের ‘প্রাইজ শিপ’ সোলাইমানিকে লক্ষ্য করে টর্পেডো ছোড়ে। জাহাজটির নামকরণ করা হয়েছিল সাবেক ইরানি জেনারেল কাসেম সোলাইমানির নামে, যিনি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন হামলায় নিহত হয়েছিলেন।
তিনি বিদ্রূপ করে বলেন, ‘আমার ধারণা মার্কিন প্রেসিডেন্ট তাঁকে (সোলাইমানি) দুইবার ঘায়েল করলেন।’

প্রতিদিন সকালে ১৩ বছর বয়সী জানা আল-মাতুক একাই ঘুম থেকে ওঠে। নিজের নাশতা নিজেই তৈরি করে, নিজেই কাপড় ধোয় পরিষ্কার করে এবং স্কুলের জন্য প্রস্তুত হয়। কিছুদিন আগেও এসব ছোটখাটো কাজ তার মা করে দিতেন। কিন্তু ইসরায়েলি এক সর্বগ্রাসী হামলার পর সব বদলে গেছে।
১৮ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গতকাল রোববার জানিয়েছেন, গাজা উপত্যকা থেকে ঘুড়ি ওড়ানোর ঘটনার পর তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) বড় ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, ‘না যুদ্ধ, না শান্তি’ এমন পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার জন্য এটিই সবচেয়ে ভালো উপায়। গতকাল রোববার ভোরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন...
২ ঘণ্টা আগে
গিনির রাজধানী কোনাক্রির সবচেয়ে বড় বর্জ্য ফেলার স্থানে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার রাতভর ভারী বৃষ্টির পর বিবেসিয়া...
২ ঘণ্টা আগে