
মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে বর্তমানে প্রায় ২ হাজার বাণিজ্যিক জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। তিনি এই পরিস্থিতিকে বিশ্ব নৌ চলাচল শিল্পের জন্য একটি ‘বিরাট চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেছেন।
আইএমওর প্রধান বলেছেন, ‘২০ হাজার নাবিক বর্তমানে হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়ে আছেন এবং প্রায় ২ হাজার জাহাজ সেখান থেকে বের হতে পারছে না। এসব জাহাজ সেখানে যত বেশি সময় অবস্থান করবে, নাবিকদের মানসিক চাপ ও ক্লান্তি তত বাড়বে। একই সঙ্গে জাহাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় রসদ ও উপকরণের ঘাটতিও প্রকট হয়ে উঠছে।’
আর্সেনিও ডোমিঙ্গুয়েজ জানান, এই সংকটে বিমা কোম্পানিগুলো কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা দায়ভার নিতে অস্বীকৃতি জানাচ্ছে। বেশির ভাগ কোম্পানি হয় চুক্তি বাতিল করেছে, অথবা চলাচলের জন্য আকাশচুম্বী প্রিমিয়াম দাবি করছে। ফলে জাহাজমালিকেরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালির আশপাশের দেশগুলো ত্রাণ সহায়তা প্রদান করায় সম্ভাব্য মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য আইএমও একটি ‘মানবিক করিডর’ তৈরির জন্য জোর তৎপরতা চালাচ্ছে, যাতে জাহাজগুলো নিরাপদে ওই এলাকা থেকে বেরিয়ে আসতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধজাহাজ দিয়ে বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়ার কথা বললেও তাঁর পরিকল্পনাকে ‘ভঙ্গুর’ বলে অভিহিত করেছেন আইএমওর প্রধান। তিনি বলেন, এই পদ্ধতিতে মার্চেন্ট শিপ বা বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্যবস্তু হবে না এবং নিরীহ নাবিকেরা প্রাণ হারাবেন না, এমন কোনো নিশ্চয়তা নেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সেনা মোতায়েনের আগে কংগ্রেসের অনুমোদন নেবেন কি না—এই বিষয়ে প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘এই মুহূর্তে সেটি প্রয়োজনীয় নয়।’
২ ঘণ্টা আগে
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে লেবাননের প্রতি ফ্রান্সের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক গুগল নির্বাহী ম্যাট ব্রিটিন। তিনি গত বছর পদত্যাগ করা টিম ড্যাভির স্থলাভিষিক্ত হচ্ছেন। ডেভির পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনা নিয়ে বিতর্ক ভূমিকা..
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট-এ ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার একটি বিতর্কিত বিল চূড়ান্ত ভোটের দিকে এগোচ্ছে। গত মঙ্গলবার পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি বিলটি অনুমোদন দেওয়ার পর এটি এখন শেষ ধাপের ভোটে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে