
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক গুগল নির্বাহী ম্যাট ব্রিটিন। তিনি গত বছর পদত্যাগ করা টিম ডেভির স্থলাভিষিক্ত হচ্ছেন। ডেভির পদত্যাগের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনা নিয়ে বিতর্ক ভূমিকা রেখেছিল।
বিবিসির চেয়ারম্যান সামির শাহ বলেছেন—প্রতিষ্ঠানটিতে মৌলিক সংস্কার জরুরি হয়ে উঠেছে এবং এই পরিবর্তন এগিয়ে নিতে ব্রিটিনই সঠিক ব্যক্তি। পাবলিক সার্ভিস ব্রডকাস্টিংয়ের ভবিষ্যৎ এখন বড় চ্যালেঞ্জের মুখে বলেও সতর্ক করেন তিনি।
বর্তমানে বিবিসি একাধিক সংকটে রয়েছে। একদিকে ট্রাম্পের করা প্রায় ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা, অন্যদিকে তরুণ দর্শকদের স্ট্রিমিং প্ল্যাটফর্মে ঝুঁকে পড়ার ফলে প্রাসঙ্গিকতা ধরে রাখার লড়াই। ট্রাম্প অভিযোগ করেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের ফুটেজ সম্পাদনার মাধ্যমে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তবে বিবিসি বলছে, যেহেতু ট্রাম্প আবারও নির্বাচিত হয়েছেন, তাই তাঁর সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে—এই দাবি গ্রহণযোগ্য নয়।
৫৭ বছর বয়সী ব্রিটিন ২০০৭ সালে গুগলে যোগ দেন এবং পরে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের প্রেসিডেন্ট হন। ২০২৪ সালে তিনি পদত্যাগের ঘোষণা দেন। আগামী ১৮ মে থেকে বিবিসির দায়িত্ব নিতে যাওয়া ব্রিটিন এক বিবৃতিতে বলেছেন, ‘এটি ঝুঁকির সময়, তবে একই সঙ্গে সুযোগেরও সময়। বিবিসিকে এমন জায়গায় পৌঁছাতে হবে, যেখানে গল্প তৈরি হয় এবং যেখানে দর্শক রয়েছে।’
তাঁর দায়িত্বে সৃজনশীল, সম্পাদকীয় ও পরিচালনাগত নেতৃত্ব একত্রিত থাকবে। পাশাপাশি তিনি একজন উপ-মহাপরিচালক নিয়োগ দেবেন। নতুন এই পদে তাঁকে রাজনৈতিক চাপ ও নিরপেক্ষতা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হবে। একই সঙ্গে ২০২৭ সালে রয়্যাল চার্টার মেয়াদ শেষ হওয়ার আগে বিবিসির অর্থায়ন কাঠামো—লাইসেন্স ফি, সাবস্ক্রিপশন বা বিজ্ঞাপন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করার জন্য এক নতুন টাস্কফোর্স গঠন করেছেন। বাহিনীর নাম হবে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স।’ এর নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জে ক্লেটন।
৯ মিনিট আগে
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেছেন, বিপুলসংখ্যক ভারতীয় নাগরিকের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রক্রিয়ায়ই হবে ‘সাংবিধানিক ব্যবস্থার অস্বীকার।’ তিনি জোর দিয়ে বলেন, ‘কোনো কর্তৃপক্ষ এটা করতে পারে না, কোনো আদালতও এটিকে অনুমোদন দিতে পারে না।’
১ ঘণ্টা আগে
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয় পেয়েছেন ডানপন্থী ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে পরাজিত করেছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। ফ্লাভিও দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পুত্র।
২ ঘণ্টা আগে
নতুন হুমকির পর যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে মোতায়েন সব দূরপাল্লার বোমারু বিমান যুক্তরাষ্ট্র নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। এর কয়েক দিন আগে ওই বিমানঘাঁটিতে হামলার কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।
২ ঘণ্টা আগে