আটলান্টিক মহাসাগরে চলাচলরত নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রমোদতরিতে রহস্যজনক অসুস্থতা ও মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ‘হান্টাভাইরাস’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, জাহাজটিতে অন্তত একটি হান্টাভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং আরও কয়েকটি সন্দেহভাজন ঘটনা নিয়ে তদন্ত চলছে।
সোমবার (৪ মে) এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে—হান্টাভাইরাস আসলে এক ধরনের ভাইরাস-সমষ্টি, যা মূলত সংক্রমিত ইঁদুর বা অন্যান্য রডেন্ট প্রাণীর শরীর থেকে মানুষের মধ্যে ছড়ায়। তাদের প্রস্রাব, মল বা লালার মাধ্যমে এই ভাইরাস পরিবাহিত হয়। সাধারণত শুকনো মল বা বর্জ্য পরিষ্কার করার সময় সেখান থেকে উড়ন্ত ক্ষুদ্র কণার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। এ ছাড়া দূষিত বস্তু স্পর্শ করে মুখ বা নাকে হাত দিলে সংক্রমণ ঘটতে পারে। খুব বিরল ক্ষেত্রে ইঁদুরের কামড় বা আঁচড় থেকেও এটি ছড়াতে পারে।
এই ভাইরাসের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো—এটি সাধারণত মানুষ থেকে মানুষে ছড়ায় না। তবে দক্ষিণ আমেরিকায় পাওয়া ‘আন্দেজ স্ট্রেইন’ নামে একটি ধরন সীমিত আকারে মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটাতে পারে, যদিও সেটিও অত্যন্ত বিরল।
হান্টাভাইরাস সংক্রমণের লক্ষণ শুরুতে অনেকটা ফ্লুর মতো। আক্রান্ত ব্যক্তি জ্বর, শরীর ব্যথা, ক্লান্তি, কাঁপুনি ইত্যাদি অনুভব করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি গুরুতর আকার ধারণ করতে পারে। ভাইরাসটি শরীরের ফুসফুস, কিডনি বা হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে। ফলে শ্বাসকষ্ট, বুকে চাপ, অঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে হান্টাভাইরাসের প্রভাব ভিন্ন। ইউরোপ ও এশিয়ায় এটি রেনাল সিনড্রোম সহ রক্তক্ষরণজনিত জ্বর সৃষ্টি করে, যা কিডনির ওপর মারাত্মক প্রভাব ফেলে। অন্যদিকে আমেরিকা মহাদেশে এটি ‘হান্টাভাইরাস পালমোনারি সিনড্রোম’ তৈরি করে, যা ফুসফুসকে আক্রান্ত করে এবং প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে।
দুঃখজনক হলেও সত্য, এই রোগের জন্য নির্দিষ্ট কোনো ওষুধ বা প্রতিষেধক এখনো নেই। এর চিকিৎসা মূলত উপসর্গভিত্তিক—বিশ্রাম, তরল গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সহায়তা। তাই এর প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায় হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি বা আশপাশে ইঁদুর প্রবেশ বন্ধ করা, খাবার ভালোভাবে সংরক্ষণ করা এবং বর্জ্য পরিষ্কার রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধমূলক ব্যবস্থা। ইঁদুরের মল পরিষ্কার করার সময় অবশ্যই গ্লাভস ব্যবহার করতে হবে এবং জীবাণুনাশক (যেমন ব্লিচ দ্রবণ) ব্যবহার করে সতর্কভাবে পরিষ্কার করতে হবে।
বর্তমান ক্রুজ জাহাজের ঘটনাটি কীভাবে ঘটল, তা এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের ধারণা, ইঁদুর জাহাজে উঠে পড়তে পারে অথবা যাত্রীরা আগেই সংক্রমিত হয়ে থাকতে পারেন।
এই ঘটনার উৎস ও বিস্তার বোঝার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে, যার মধ্যে ভাইরাসের জিনগত বিশ্লেষণও অন্তর্ভুক্ত রয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম শনাক্তে একজন ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের।
১২ ঘণ্টা আগে
বারবার গর্ভপাতের ক্ষেত্রে এখন পুরুষের শুক্রাণুর স্বাস্থ্যও গুরুত্ব দিয়ে দেখছেন চিকিৎসকেরা। নতুন গবেষণায় শুক্রাণুর ডিএনএ ক্ষতি, আইভিএফের সাফল্য এবং ভ্রূণের প্রাথমিক বিকাশের মধ্যে সম্পর্কের ইঙ্গিত মিলেছে। এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্টিফিক আমেরিকান।
১৩ ঘণ্টা আগে
২০২২ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট সদস্য দেশে নথিভুক্ত আনুমানিক শৈশবকালীন ক্যানসারের ঘটনার প্রায় ১০ টির মধ্যে সাতটিই ভারতে। অর্থাৎ, প্রায় ৬৯ শতাংশ ক্যানসার আক্রান্ত শিশুই ভারতের। গবেষণাটি প্রকাশিত হয়েছে দ্যা ল্যানসেট রিজিওনাল হেলথ-সাউথইস্ট এশিয়া জার্নালে। ভারতীয় সংবাদমাধ্যম
১৮ ঘণ্টা আগে
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে পানি, শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিত পরিকল্পনা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘শুধু ওষুধ বা সিরিঞ্জ দিয়ে
১ দিন আগে