Ajker Patrika

হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৪ মে ২০২৬, ১৭: ৪৬
হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
ফাইল ছবি

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে দুই শিশু ও উপসর্গ নিয়ে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৪ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৩১১।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছে ১ হাজার ৩০২ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত