রমজান মাস এলে বড়দের মতো শিশুরাও রোজা রাখার প্রতি আগ্রহী হয়। এ সময় পুষ্টির ঘাটতি পূরণে স্বাস্থ্যকর খাবার দিতে হবে তাদের। অল্প খাবার খেয়ে সহজেই পুষ্টির চাহিদা পূরণ হবে এমন খাবার দিতে হবে। ইফতারে শিশুদের যে খাবারগুলো দিতে পারেন:
হালুয়া: এটি উচ্চ ক্যালরিসমৃদ্ধ ও নানান পুষ্টিগুণসম্পন্ন খাবার। হালুয়া বিভিন্ন প্রকারের হয়ে থাকে। একেক ধরনের হালুয়ায় একেক রকম পুষ্টিগুণ ও স্বাদ-গন্ধ থাকে। এগুলো শিশু ও কিশোর-কিশোরীদের জন্য অনেক উপকারী। বুটের হালুয়া উচ্চ ক্যালরি ও প্রোটিনসমৃদ্ধ খাবার। এর সঙ্গে দুধ, বাদাম, ঘি, থাকে। এক টুকরো হালুয়া থেকে ৩২০ ক্যালরি পেয়ে যাবে শিশু ও কিশোর-কিশোরীরা। আবার গাজরের হালুয়া খেলে তাদের দৃষ্টিশক্তি উন্নত হবে। গাজরে রয়েছে ভিটামিন এ, সি ও ই। এ ছাড়া খেজুরের হালুয়া হাড় মজবুত ও কোষ্ঠকাঠিন্য রোধে কাজ করবে। কাজু ও কাঠবাদামের হালুয়া ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর করবে। কাঁচা পেঁপের হালুয়া ত্বক সুন্দর ও পেট পরিষ্কার রাখবে। তবে এসব হালুয়া তৈরি করতে কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করা যাবে না।
পুডিং: সুস্বাদু ও পুষ্টিকর খাবার পুডিং। এতে দুধ ও ডিম থাকে। এগুলো প্রথম শ্রেণির প্রোটিন, যা থেকে সব ভিটামিন ও মিনারেলস পাওয়া যায়। যেসব শিশু ও কিশোর-কিশোরী আলাদাভাবে ডিম ও দুধ খায় না, তাদের জন্য পুডিং একটি আদর্শ খাবার।
ফলের কাস্টার্ড: ফ্রুট কাস্টার্ড বাদাম, দুধ, কাস্টার্ড পাউডার ও ফল দিয়ে তৈরি করা হয়। এগুলো শিশু বা কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্যকর খাবার। ফলের কাস্টার্ড বানানো যেমন সহজ, তেমনি এটি সুস্বাদুও বটে। যেসব শিশু বা কিশোর-কিশোরী ফল খেতে পারে না বা চায় না, তাদের বিভিন্ন প্রকারের রঙিন ফল দিয়ে কাস্টার্ড তৈরি করে দিলে প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টির চাহিদা পূরণ হবে।
মিল্কশেক: বিভিন্ন প্রকারের মিল্কশেক বানানো যায়, যেমন ব্যানানা মিল্কশেক, ফ্রুট মিল্কশেক, চকলেট মিল্কশেক, প্রোটিন মিল্কশেক ইত্যাদি। এসব মিল্কশেক থেকে আলাদা পুষ্টিগুণ পাওয়া যায়। প্রতিদিনের ইফতারে যেকোনো এক গ্লাস মিল্কশেক খেলে শিশু-কিশোরদের শরীর হাইড্রেট থাকবে। কলায় তৈরি মিল্কশেক খেলে ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর হবে। তবে অবশ্যই চিনি ছাড়া বাসায় তৈরি করা মিল্কশেক খাওয়াতে হবে।
সবজি খিচুড়ি: যেসব শিশু-কিশোর সবজি খেতে চায় না, তাদের জন্য সবজির খিচুড়ি একটি আদর্শ খাবার এই রোজার দিনে। এতে বিভিন্ন সবজি যোগ করলে বিভিন্ন পুষ্টির উপাদান পেয়ে যাবে সহজে। এতে ক্যালরি, প্রোটিন ও প্রয়োজনীয় আঁশ পাওয়া যায় এবং এগুলো সুষম খাবার বটে।

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
রাজধানীর সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সন্ত্রাসী চক্রের হামলা, হুমকিতে আতঙ্কে রয়েছেন চিকিৎসক-কর্মচারীরা। এসব প্রতিষ্ঠানে আউটসোর্সিং নিয়োগ, দরপত্র, চাঁদাবাজি, কর্মচারী সমিতির নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসী চক্রগুলোর আধিপত্য বিস্তারের বিরোধে লক্ষ্যবস্তু হচ্ছেন হাসপাতালের চিকিৎসক...
১ দিন আগে
রাজধানীর আজিমপুরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমণি নিবাসে হাম ও হাম-পরবর্তী জটিলতা নিয়ে এ পর্যন্ত তিনটি শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ৩১ মে রাতে মারা যায় ৯ মাস বয়সী খুশবু। বর্তমানে আরও তিনটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুই শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে।
১ দিন আগে
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় চারজন মারা গেছে। এ ছাড়া রাজশাহী ও সিলেটে একজন করে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৯৪ জনের। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ জন।
১ দিন আগে