
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পর্যটন কেন্দ্র চিহ্নিত করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম কাগজিখোলার ডলুর ঝিরি এলাকায় একটি ব্যক্তি মালিকানাধীন মৎস্য খামার পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশ দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস।
সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, নাইক্ষ্যংছড়ির একদিকে পাহাড়, অপরদিকে ঝরনা-রাবার শিল্প ও সাগর। এখন সময় এসেছে সব শিল্পের বিকাশের। এর বিকাশে সরকার আন্তরিক। তবে এ শিল্প হবে সব জনগোষ্ঠীর। পর্যটন কেন্দ্রের বিকাশ হলে এই এলাকা অবহেলিত জায়গা আর থাকবে না। এ জন্য নাইক্ষ্যংছড়ির পর্যটন সম্ভাবনায় এলাকা চিহ্নিত করে তালিকা পাঠানোর নির্দেশক্রমে অনুরোধ জানান।
সচিব জানান, স্থানী প্রশাসনের তালিকা যাচাই-বাছাই করে যেসব এলাকায় পর্যটন কেন্দ্র করলে ভালো হবে, তার অগ্রাধিকার দেওয়া হবে। এর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন পর্যটন করপোরেশন ডেপুটি মো. সাইফুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫