চট্টগ্রাম সংস্করণ

‘অনলাইন চা নিলাম চালুর বিকল্প নেই’
দেশের চা নিলাম ও বিপণন আরও গতিশীল করতে পূর্ণাঙ্গ অনলাইন চা নিলাম পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম।

আইনি জটিলতায় বন্ধ ক্যাফে
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) স্টুডেন্ট ক্যাফেটেরিয়া ইজারায় প্রতিযোগিতামূলক দরপত্র বাস্তবায়ন করেও আইনি জটিলতায় পড়ে কর্তৃপক্ষ। এতে ক্যাফেটেরিয়া চালু করতে পারছে না চমেক। ফলে বিপাকে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শূন্য হাতে ফিরলেন জেলেরা
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে শূন্য হাতে ট্রলার নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। তিন সপ্তাহ ধরে চলা বৈরী আবহাওয়ার মধ্যে গত মঙ্গলবার পরিস্থিতি অনুকূলে আসায় মাছ ধরতে সাগরে নেমেছিলেন তাঁরা। গত বৃহস্পতিবার থেকে ফের বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে গতকাল শনিবার পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন ঘাটে প্রায় সাড়ে ৪ হাজার ট্র

প্রজননকালে কাটা হচ্ছে বাঁশ
বাঁশের প্রজনন বৃদ্ধির জন্য জুন-আগস্ট ৩ মাস বাঁশ কাটা এবং পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাঁশদস্যুরা তা মানছে না। এতে বিনাশ হচ্ছে চারাসহ মা বাঁশ। অভিযোগ উঠেছে, উপজেলার বাঁশদস্যুরা বন বিভাগ ও আইনি কর্মকর্তাদের টাকা দিয়ে এসব বাঁশ কাটছেন।











