
আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন মৌ দুজনেই টিভি নাটকের এক সময়ের নিয়মিত মুখ। এই তারকা দম্পতি কয়েক বছর ধরে থাকেন নিউইয়র্কে। সেখানেই শুরু করেছেন নতুন উদ্যোগ। চালু করেছেন রেস্টুরেন্ট। ‘এন ক্যাফে ৩৬৫ রেস্টুরেন্ট অ্যান্ড বার’ নামের এই রেস্তোরাঁ চালু হয়েছে আজ থেকে।
নতুন এই উদ্যোগ সম্পর্কে হিল্লোল বলেন, ‘শুরুতে আইডিয়াটা ছিল কেবল ক্যাফের, পরে বাড়তে বাড়তে সেটা এখন ফুল রেস্টুরেন্ট অ্যান্ড বার। আমিও ভাবলাম, পৃথিবীর রাজধানীতেই যদি হয় আমাদের প্রথম রেস্টুরেন্ট, এর চেয়ে ভালো শুরু তো আর কিছু হতে পারে না। যদিও বার, তবে আমরা সব হালাল মাংস ব্যবহার করছি। একটা একটা করে রেসিপি ডেভেলপ করেছি। ফ্রেঞ্চ ফ্রাইজের আলু কাটা থেকে শুরু করে ল্যাম্ব শ্যাঙ্ক রান্না—সবই আমাদের ইনহাউজ। এক বছরের চড়াই-উতরাই পার করে আজকে আমরা রেস্টুরেন্টের দরজা খুলে দিলাম কাস্টমারদের জন্য। এখন আসল পরীক্ষার পালা।’
রেস্টুরেন্ট ব্যবসা প্রথম হলেও হিল্লোলের খাবারের সঙ্গে যোগসূত্র বেশ আগে থেকে। অভিনয়ে একপ্রকার ইস্তফা দিয়ে কয়েক বছর আগে পুরোপুরি ইউটিউবার বনে যান তিনি। ‘ডাইন আউট উইথ আদনান’ নামে ইউটিউবে নতুন শো শুরু করেন। রকমারি খাবারের খোঁজে ঘুরতে থাকেন সারা দেশ। রান্না থেকে শুরু করে পরিবেশন—সবই উঠে আসে তাঁর ক্যামেরায়। সঙ্গে হিল্লোলের নিজস্ব ঢঙের উপস্থাপনা তো ছিলই। ফলে দ্রুতই জনপ্রিয়তা পায় তাঁর শো।
খাবার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করলেও রেস্টুরেন্ট খোলার ইচ্ছা শুরুতে ছিল না হিল্লোলের। এন ক্যাফে ৩৬৫ রেস্টুরেন্ট অ্যান্ড বার খোলার পেছনে পুরো কৃতিত্ব নওশীনের। এ বিষয়ে ফেসবুকে হিল্লোল লেখেন, ‘আমার খাদ্য অভিযানের শুরু ২০১৭ সালের মার্চ মাসে। এরপর থেকে বিভিন্ন সময়ে রেস্টুরেন্ট খোলার অনেক প্রলোভন ছিল। কিন্তু রেস্টুরেন্টের ঝামেলায় আমি কখনো জড়াতে চাইনি। তবে গত বছর হুট করেই আমার বউ (নওশীন) নিউইয়র্কের লং আইল্যান্ডে আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট স্পেস পেয়ে গো ধরল, রেস্টুরেন্ট করবেই।’
হিল্লোল জানিয়েছেন, তাঁদের রেস্টুরেন্টে দেশ-বিদেশের বিভিন্ন আইটেমের পাশাপাশি থাকবে ঢাকার বিখ্যাত কাচ্চিও। মজার ছলে হিল্লোল বলেন, ‘চেষ্টা করে দেখি, এবার আমেরিকানদের আমাদের কাচ্চি খাওয়া শেখানো যায় কিনা!’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
২ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
২ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
২ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে