
থালাপতি বিজয় রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই নতুন আশার আলো দেখেছিল তামিল সিনেমা ইন্ডাস্ট্রি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ইন্ডাস্ট্রির উন্নতির জন্য বড় পদক্ষেপ নিলেন তিনি। থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকারের নতুন আদেশ অনুযায়ী, এখন থেকে তামিলনাড়ুর সব প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে প্রতিদিন ৫টি করে শো প্রদর্শনীর অনুমতি দেওয়া হয়েছে।
তামিলনাড়ু সিনেমাস (রেগুলেশন) বিধিমালা ১৯৫৭ অনুযায়ী, এতদিন রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে নতুন সিনেমার জন্য প্রতিদিন চারটি শো দেখানোর অনুমতি ছিল। কেবল বিশেষ উৎসব বা সরকারি ছুটির দিনে জেলা কালেক্টর বা চেন্নাই পুলিশ কমিশনারের আগাম অনুমতি নিয়ে অতিরিক্ত একটি শো দেখানো যেত। নতুন নির্দেশনায় এই জটিলতা দূর করা হয়েছে।
সম্প্রতি তামিল সিনেমা ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করে সিনেমা হলের দৈনিক শোর সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান। তাঁদের অনুরোধ বিবেচনা করে মুখ্যমন্ত্রী সিনেমা প্রদর্শনী আইন সংশোধনের সিদ্ধান্ত নেন।
নতুন নির্দেশিকায় সেই নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যেকোনো নতুন তামিল সিনেমা মুক্তির প্রথম ৭ দিন প্রতিদিন ৫টি করে শো চালাতে পারবেন প্রেক্ষাগৃহের মালিকেরা। প্রথম সপ্তাহের পরেও সমস্ত উইকেন্ড (শনিবার ও রোববার), সরকারি ছুটির দিন এবং বিশেষ উৎসবে দৈনিক ৫টি শো চালানো যাবে। এই অতিরিক্ত শো চালানোর জন্য প্রতিবার আলাদা করে প্রশাসনিক অনুমতি নেওয়ার ঝামেলা পোহাতে হবে না থিয়েটার মালিকদের।
স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে খুশি তামিল চলচ্চিত্র জগত। ইন্ডাস্ট্রির একাংশের মতে, বড় বাজেটের সিনেমার প্রথম সপ্তাহের ব্যবসা বাড়াতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া, চলচ্চিত্রের দীর্ঘদিনের অভিশাপ পাইরেসি রোধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছেন প্রযোজকেরা। সম্প্রতি তামিল ফিল্ম অ্যাক্টিভ প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানান। পাইরেসি শিকার হয়েছেন বিজয় নিজেও। তাঁর সবশেষ সিনেমা ‘জন নায়াগন’ মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল। ফলে প্রযোজকদের এই দাবির প্রেক্ষিতে পাইরেসি চক্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিজয় কী ধরনের পদক্ষেপ নেন, এখন সেটাই দেখার বিষয়।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদের সবশেষ সিনেমা ‘পরবাসিনী’। প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। নাম ‘দ্য অরেঞ্জ’। সম্প্রতি এই সিনেমায় যুক্ত হলেন তৌকীর আহমেদ, ফয়জুল ইয়ামিন ও স্বর্ণালী চৈতি।
৯ ঘণ্টা আগে
নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
১০ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
১১ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
১২ ঘণ্টা আগে