ঢাকা: সময়টা খুবই ভালো যাচ্ছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির। ‘গ্যাংস অব ওয়াসিপুর’–এর পর এত ঝলমলে সময় আসেনি হুমার ক্যারিয়ারে। এ মাসেই মুক্তি পেয়েছে তাঁর হলিউডের সিনেমা ‘আর্মি অব দ্য ডেড’। এতে হুমা ‘জাস্টিস লিগ’ খ্যাত নির্মাতা জ্যাক স্নাইডারের পরিচালনায় কাজ করেছেন। এতে তাঁর নাম গীতা। একজন জোম্বি সারভাইভার। সিনেমাটির রেশ কাটতে না কাটতেই এই মাসে মুক্তি পেল হুমার নতুন ওয়েব সিরিজ ‘মহারানি’।
ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভ-এ প্রকাশিত হয়েছে সিরিজটি। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবীর থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় সমালোচনার মুখে ১৯৯৭ সালে রাজনৈতিক জ্ঞানশূন্য স্ত্রী রাবড়িকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন লালু। লালুপ্রসাদের দুর্গ হিসেবেই পরিচিত বিহারের একটি আসন থেকে নির্বাচনের সুযোগ করে দেন তাঁকে।
স্ট্রিমিংয়ের পর এক মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে সিরিজ। বিহারের দর্শক মনে করছে আসল রাবড়ি দেবীর ‘হোয়াইটওয়াশ ভার্সন’। সিনেমা সমালোচক আর জে প্রদীপ বলেন, ‘এটি কোন রাবড়ি দেবী? তিনি কখন এই ঝাঁসির রানি এবং ইন্দিরা গান্ধী একসঙ্গে হয়েছিলেন? আমার মনে হয় সিরিজটি লালুজির শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা স্পনসর করেছেন।’
আর জে প্রদীপ বলেন, ‘তারা লালুপ্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর নাম পরিবর্তন করে সঠিক কাজ করেছে। এটি রাবড়ি দেবীর গল্প নয়। যদি এটি তাদের নিজস্ব কল্পনা হয়, তবে সিরিজ সম্পর্কে লালু ও রাবড়ি দেবীর ওপর ভিত্তি করে অভিনেতারা কেন সাক্ষাৎকার দিচ্ছিলেন? আপনার দুটো দিকে থাকতে পারে না। হেডলাইনে নেই আবার ফিকশনে আছেন।’
হুমার ছবি এখন পর্যন্ত বিহারে তেমন প্রশংসা পায়নি। কিন্তু এখন অনেকটাই বদলে গিয়েছে। ‘মহারানি’-তে তাঁর চরিত্রের প্রসঙ্গে ঘরে ঘরে কথা হচ্ছে। হুমা বলেন, ‘আমার চরিত্রটি সংকল্প এবং নমনীয়তার আদর্শ মিশ্রণ। অবশ্যই রাজনৈতিক ঘটনাবলির ক্ষেত্রে স্বাধীনভাবে গল্প বলা হয়েছে। সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবত’ কী ছিল? কিংবা “মোগল-এ-আজম”?’
সব সময় এমন চরিত্র করার সুযোগ আমি পাই না। রানী ভারতী চরিত্রে অভিনয় করে ভালো লেগেছে। তিনি এমন এক ব্যক্তি হিসেবে শুরু করেন, যাঁর সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু তিনি যেখানে গিয়ে পৌঁছান, এই যুগেও আমাদের মধ্যে খুব কমজন তা আশা করতে পারি।
হুমা কুরেশি, ‘মহারানি’ অভিনেত্রী

পারিবারিক গল্প নিয়ে নির্মিত সিরিজ ‘এটা আমাদেরই গল্প’র সমাপ্তি টানতে যাচ্ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শেষ পর্বের বিশেষ চমক হিসেবে পর্দায় হাজির হচ্ছেন সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান। ৮ মে বেলা ৩টায় প্রচার করা হবে দেড় ঘণ্টা দৈর্ঘ্যের শেষ পর্বটি।
৩ ঘণ্টা আগে
লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের ৬ সিনেমা। ১৭ মে পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে শুরু হবে এ উৎসবের ২৭তম আসর, চলবে ২৩ মে পর্যন্ত। সপ্তাহব্যাপী এই উৎসবে ১০টি দেশের ২৫টির বেশি সিনেমা প্রদর্শিত হবে।
৩ ঘণ্টা আগে
কোচির একদল বন্ধু ঘুরতে যায় কোদাইকানাল। ফিরতি পথে তারা গুনা গুহা দেখতে যায়। নিরাপত্তারক্ষীর চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়ে গুহার অনেক ভেতরে। এই দলের এক সদস্য সুভাষ পা পিছলে ৯০০ ফুট গভীর গর্তে পড়ে যায়। সুভাষকে উদ্ধারের চেষ্টা করতে থাকে বাকি বন্ধুরা।
৩ ঘণ্টা আগে
দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘পরম্পরা’র প্রচার শুরু হয় এ বছরের ১ জানুয়ারি। ড্রামা, সাসপেন্স আর রোমান্সে ভরপুর নাটকটি দেখতে দেখতে পৌঁছে গেছে শততম পর্বে। আজ মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে দেখা যাবে পরম্পরা নাটকের ১০০তম পর্ব।
৩ ঘণ্টা আগে