এবার অস্কারে সেরা তথ্যচিত্র হিসেবে পুরস্কার জেতে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’। রাশিয়ান নির্মাতা পাভেল তালানকিন এই তথ্যচিত্রের সহনির্মাতা। বুধবার নিউইয়র্ক থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিল সেই অস্কার ট্রফি। নিউইয়র্কের জেএফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে বাদ সাধেন সেখানকার নিরাপত্তা কর্মকর্তারা। তাঁদের যুক্তি ছিল, এটি ওয়েপন (অস্ত্র) হিসেবে ব্যবহারের আশঙ্কা আছে। তাই এটি বিমানে নেওয়া যাবে না।
নিরাপত্তা কর্মকর্তাদের এমন মন্তব্যে বিস্মিত হন পাভেল তালানকিন। সংবাদমাধ্যম ডেডলাইনকে তিনি বলেন, ‘তাঁরা কীভাবে অস্কার ট্রফিকে অস্ত্র হিসেবে বিবেচনা করলেন, এটা হতবাক করার মতো। মার্চে অস্কার পাওয়ার পর আমি এই ট্রফি নিয়ে একাধিকবার ফ্লাইটে ভ্রমণ করেছি। কিন্তু এমন সমস্যা কখনো হয়নি।’
পাভেল তালানকিন জানান, জেএফকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের আপত্তির মুখে তাঁকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন লুফথানসা এয়ারলাইনসের একজন এজেন্ট। তিনি নিরাপত্তা কর্মকর্তাদের বলেন, পুরো যাত্রাপথে ট্রফিটি তাঁদের কাছেই থাকবে। ককপিটে নিরাপদে রাখা হবে। ফ্রাঙ্কফুর্টে পৌঁছে সেটি দায়িত্ব নিয়ে বিমানবন্দরের গেট পর্যন্ত এগিয়ে দেবেন তাঁরা। কিন্তু তাতেও রাজি হননি নিরাপত্তা কর্মকর্তারা। পরে ট্রফিটিকে একটি কাঠের বাক্সে ভরে বিমানের লাগেজ অংশে রাখা হয়। কিন্তু ফ্রাঙ্কফুটে পৌঁছে দেখা যায়, ট্রফি রাখা সেই বাক্স নিখোঁজ।
ট্রফি হারিয়ে হতাশ হয়ে পড়েন পাভেল তালানকিন। মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন তথ্যচিত্রের আরেক নির্মাতা ডেভিড বোরেনস্টাইন এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। চাপে পড়ে অনুসন্ধান শুরু করে লুফথানসা এয়ারলাইনস।
অবশেষে দুই দিন পর লুফথানসা এয়ারলাইনস জানায়, ট্রফি খুঁজে পাওয়া গেছে। ফ্রাঙ্কফুর্টে তাদের কাছে সেটি নিরাপদে আছে। সংবাদমাধ্যম ডেডলাইন গতকাল জানিয়েছে, শ্বাসরুদ্ধকর নাটকীয় পরিস্থিতির পর নির্মাতা পাভেল তালানকিনের কাছে ট্রফিটা পৌঁছে দিয়েছে লুফথানসা এয়ারলাইনস। এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে তারা। জেএফকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের অস্কার ট্রফিকে অস্ত্র হিসেবে বিবেচনা করার এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে চলচ্চিত্র দুনিয়ায়।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩১ মিনিট আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
২ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
২ ঘণ্টা আগে