এবার অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হলেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। গত মার্চে শুভেচ্ছাদূত হিসেবে পরীমণির নাম ঘোষণা করে জুয়া কোম্পানিটি। আজ রোববার নিজের ফেসবুক পেজে পরীমণি ওই কোম্পানির একটি বিজ্ঞাপন পোস্ট করেন। সেখানে ওই জুয়ার ওয়েবসাইট ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানান পরীমণি।
দেড় মিনিটের ওই বিজ্ঞাপনে দেখা যায়, হলে বসে সিনেমা দেখছেন পরীমণি। এমন সময়ে তাঁর মোবাইলে জুয়া কোম্পানি থেকে ১০ হাজার টাকা জেতার মেসেজ আসে। খুশিতে চিৎকার করে ওঠেন তিনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায়, বাংলাদেশ–ভারত ম্যাচে রোহিত শর্মার আউটে আনন্দ করছেন পরীমণি। এরপর তাঁকে বলতে শোনা যায়, ‘একটু (কোম্পানির নাম) আনন্দে মেতে উঠেছিলাম। তুমিও পারো আমার মতো টিম বানিয়ে ম্যাচ প্রেডিক্ট করে জিতে নিতে নানা উপহার। ওয়েবসাইটে চলে যাও আর পেয়ে যাও আরও তথ্য।’
জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হওয়ার বিষয়ে জানতে ফোন করা হয় পরীমণিকে। বিরক্তি প্রকাশ করে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘কে বলেছে এটা জুয়া কোম্পানির ওয়েবসাইট? ভালো করে খোঁজ নিয়ে ফোন করুন।’ এরপরই ফোন কেটে দেন তিনি।
পরীমণি অস্বীকার করলেও ওই কোম্পানির ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, সেখানে চলছে বিভিন্ন লোভনীয় জুয়ার অফার।
আজ শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপ উপলক্ষে অনলাইনে শুরু হয়েছে জুয়ার রমরমা ব্যবসা। বিভিন্ন জুয়া কোম্পানি লোকজনদের আকর্ষণ করতে দিচ্ছে বিভিন্ন লোভনীয় অফার। শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত করা হচ্ছে শোবিজ তারকাদের। তাঁদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কোম্পানিগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

সব জল্পনাকল্পনা শেষে ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা। সিনেমাগুলো হলো—‘রকস্টার’, ‘মালিক’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। সিনেমাগুলো নিয়ে দর্শকের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।
১৪ ঘণ্টা আগে
স্পাইডার-ম্যান হিসেবে টম হল্যান্ডের ১০ বছর পূর্ণ হয়েছে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ দিয়ে ২০১৬ সালে প্রথম পিটার পার্কার চরিত্রে দেখা দেন টম হল্যান্ড। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ স্পাইডার-ম্যান হিসেবে ছিল তাঁর উপস্থিতি।
১৪ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গে যুক্ত মনোজ প্রামাণিক। মনপাচিত্র নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে তাঁর। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার মনোজের প্রযোজিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা জায়গা করে নিল ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
১৪ ঘণ্টা আগে
অঙ্কিতার পোস্ট করা কয়েকটি ছবিতে তাঁকে হিজাব পরা অবস্থায় দেখা গেছে। মূলত এই হিজাব নিয়েই অনেকের আপত্তি। ক্ষুব্ধ নেটিজেনরা কমেন্ট বক্সে উগরে দিয়েছেন তাঁদের ক্ষোভ।
২ দিন আগে