
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। ২১ জানুয়ারি রশিদ উদ্দিনের ১৩৭তম জন্মবার্ষিকীর প্রাক্কালে প্রামাণ্যচিত্রটির আনুষ্ঠানিক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। তথ্যচিত্রটির সহকারী পরিচালক কবি শিমুল সালাহ্উদ্দিন।
নির্মাতা শাকুর মজিদ বলেন, ‘বাউল রশিদ উদ্দিনের “এই যে দুনিয়া কিসেরও লাগিয়া” অথবা “শুয়াচান পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি”র মতো জনপ্রিয় অনেক গান লুট হয়ে গেছে। যাঁর গানে গড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের ভাবজগৎ, সেই মানুষটি আজ ইতিহাসের আড়ালে। তাঁকে তাঁর প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই এই প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য।’
উদ্বোধনী প্রদর্শনী শেষে নির্মাতা জানান, ভাটিবাংলার লোকসংগীতের সাধক বাউল কবি রশিদ উদ্দিনের জন্ম ১৮৮৯ সালের ২১ জানুয়ারি নেত্রকোনার বাহিরচাপড়া গ্রামে। শাহ আবদুল করিম, উকিল মুন্সি, জালাল খাঁর মতো খ্যাতিমান অনেক শিল্পী ছিলেন তাঁর প্রত্যক্ষ শিষ্য। ২০২৫ সালের ১১ নভেম্বর বাউল রশিদ উদ্দিনের বাড়িতে গিয়ে তাঁর হাতে লেখা পুরোনো পাণ্ডুলিপি দেখার সুযোগ হয় শাকুর মজিদের। সে সময় শিল্পীর উত্তরাধিকারীরা জানিয়েছেন, রশিদ উদ্দিনের বহু গান বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি নিয়ে গিয়ে নাম বদলে নিজেদের নামে প্রচার করেছেন। ফলে জনপ্রিয় অনেক লোকগানের প্রকৃত রচয়িতার নাম সাধারণ মানুষের কাছে অজানা রয়ে গেছে। এই অবিচারের অনুসন্ধানেই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ভাটিবাংলার অধিরাজ: বাউল কবি রশিদ উদ্দিনের অধিকারহীনতার সন্ধানে।’
তথ্যচিত্রটির বিষয়বস্তু সম্পর্কে শাকুর মজিদ জানান, প্রামাণ্যচিত্রে রশিদ উদ্দিনের জীবন, সাধনা, শিষ্য-পরম্পরা, হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি, গান বিকৃতি, গানের স্রষ্টা হিসেবে ভুল নাম প্রচার এবং উত্তরাধিকারীদের সংগ্রামের কাহিনি তুলে ধরা হয়েছে তথ্যভিত্তিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে। নেত্রকোনার রাজুর বাজারের বাহিরচাপরা গ্রামে অবহেলায়, গরিবিয়ানায় ঘুমিয়ে আছেন রশিদ উদ্দিন। সাধক রশিদ উদ্দিন ছিলেন এক সহিষ্ণু ভাবজ্ঞানের পরিব্রাজক। বাউলজ্ঞান বিষয়টি গুরু পরম্পরাগত সাধন ও সাধনা। রশিদ উদ্দিন শুধু নিজে সাধনা করতেন না, তাঁর বাহিরচাপরা বাড়িটিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বাংলার মালজোড়া গানের নতুন পথ। বহু ভাবমহাজনের সম্মিলন ঘটত এই বাড়িতে। ভাটিবাংলার বহু কিংবদন্তি বাউল এই বাড়িতে এসেছেন। গ্রহণ করেছেন শিক্ষা-দীক্ষা, সাধনা ও পরম্পরা। তথ্যচিত্রে নির্মাতা শাকুর মজিদ বাংলার বিস্মৃত এই পরম মহাজনকে ফিরিয়ে এনেছেন। তাঁর গানের অধিকার সংরক্ষণের দাবি ও যৌক্তিকতা তুলে ধরেছেন।

বিতর্ক বেড়েই চলেছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে। মুক্তির ঘোষণার পর চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ তুলেছেন—সিনেমা নয়, নাটক হিসেবে কাজ করেছেন এতে। বিষয়টি প্রতারণা বলে দাবি করেন তিনি। মৌসুমীর এমন অভিযোগের পর কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে নতুন অভিযোগ আনলেন এ সিনেমার পোস্টারে থাকা ছোট পর্দার
২ ঘণ্টা আগে
আরও একটি অ্যাওয়ার্ড পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। ১০ মে বিশ্ব মা দিবসে তিনি পাচ্ছেন মা পদক ২০২৬। অন্যদিকে, ৪ মে সোমবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লিতে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা গ্রহণ করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।
২ ঘণ্টা আগে
চলচ্চিত্রশিল্পে অন্যতম বাধা পাইরেসি। কয়েক বছর ধরে ঢাকাই সিনেমায় আবারও ফিরেছে পাইরেসি আতঙ্ক। গত বছর মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়েছিল ‘তাণ্ডব’ ও ‘বরবাদ’ সিনেমা। এবার আরও তীব্র হলো পাইরেসি সমস্যা। মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেল রাশিদ পলাশের ‘রঙবাজার’। পুরো সিনেমাটি দেখা যাচ্ছে এইচডি
২ ঘণ্টা আগে
পর্দায় থালাপতি বিজয় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক গণনায়ক। সিনেমায় তাঁর অভিনীত চরিত্রগুলো সাধারণ মানুষের হয়ে লড়াই করে। এই ইমেজ তাঁকে দর্শকদের কাছে আলাদা জায়গা দিয়েছে। বিপুল জনপ্রিয়তা তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল সব সময়। তবে রাজনীতির ময়দানে পা রেখেই বিজয়ের অভূতপূর্ব সাফল্যের পেছনে সেটাই একমাত্র
২ ঘণ্টা আগে