
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে। প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার করা হবে এনটিভিতে। পুনঃপ্রচার করা হবে একই চ্যানেলে প্রতি বুধবার বেলা ১টায়। পাশাপাশি, যেকোনো সময় শোটি উপভোগ করা যাবে বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে। এ ছাড়া শোয়ের বিভিন্ন আপডেট এবং পর্বের বিশেষ মুহূর্তগুলো প্রকাশ করা হবে ফ্যামিলি ফিউড বাংলাদেশ-এর অফিশিয়াল ফেসবুক পেজে।
বঙ্গ জানিয়েছে, প্রথম সিজনের সাফল্যের ধারাবাহিকতায় সিজন ২ হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর এবং একসাইটিং। গত সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটির বেশি ভিউ এবং ৩০ লাখ টাকার বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়া এই শো ফিরছে আরও বড় পরিসরে। এবারের সিজনে থাকছে আগের চেয়েও আকর্ষণীয় পুরস্কার এবং টানটান উত্তেজনা, যা পারিবারিক বিনোদনে যোগ করবে ভিন্ন মাত্রা। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।
ফ্যামিলি ফিউড বাংলাদেশ সিজন ২ নিয়ে তাহসান খান বলেন, ‘আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলো হয়েছে মজার এবং চমকপ্রদ। প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং পরিশেষে এই বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে।’
এবারের সিজনের আয়োজনে সহযোগিতা করেছে আমরূপালি, সুন্দরা, সিঙ্গার বেকো, ক্লথ স্টুডিও, প্রগতি ইনস্যুরেন্সসহ দেশের স্বনামধন্য নানা প্রতিষ্ঠান।
অনুষ্ঠানটির প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ জানিয়েছে, ফ্যামিলি ফিউড বাংলাদেশ শুধু একটি গেম শো নয় বরং এটা একটা পরিবারের হাসি, আনন্দ এবং ভালোবাসার মেলবন্ধনের দারুণ এক উৎসব। মা-বাবার সঙ্গে সন্তানদের দল গঠন, উত্তর নিয়ে ভাইবোনের খুনসুটির মধ্য দিয়ে এই শো মনে করিয়ে দেয় পরিবার কেন এত গুরুত্বপূর্ণ।

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১৭ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১৭ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১৭ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১৭ ঘণ্টা আগে