
ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
এ নিয়ে গত আগস্ট থেকে পাঁচ মাসের মধ্যে কমিউনিটি সেন্টারটি থেকে পাঁচটি লাশ উদ্ধার হয়েছে। কিন্তু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত এসব লাশের পরিচয় শনাক্ত করতে পারেননি। এমনকি এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেননি।
আজ বেলা আড়াইটার দিকে সাভার থানার পরিদর্শক (অপারেশনস) হেলাল উদ্দিন ঘটনাস্থলে যান। পুলিশ যখন কমিউনিটি সেন্টারটিতে যায়, তখনো পোড়া লাশ দুটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। পুলিশের ধারণা, হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি।
সাভার থানার তথ্য অনুযায়ী, গত বছর ২৯ আগস্ট প্রথমবার কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলা থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। ওই বছরের ১১ অক্টোবর একই জায়গায় এক নারীর লাশ পাওয়া যায়। এর প্রায় দুই মাস পরে ১৯ ডিসেম্বর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় আরও এক ব্যক্তির লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, আগের তিনটি লাশ উদ্ধারের ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এসব লাশের পরিচয়ও পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে বারবার লাশ পাওয়ার বিষয়টি খুবই অ্যালার্মিং। দুষ্কৃতকারীরা অন্যত্র হত্যার পর পৌর কমিউনিটি সেন্টারকে ডাম্পিং হিসেবে ব্যবহার করছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। কমিউনিটি সেন্টারকে নিরাপদ রাখতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে স্থায়ী নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা করা হবে।

সায়েদাবাদ বাস টার্মিনালের চাপ কমাতে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬ জেলার দূরপাল্লার বাস কাঁচপুরের নির্মাণাধীন টার্মিনালে স্থানান্তরের প্রস্তুতি চলছে। প্রায় ৫০ কোটি টাকার প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের...
১ সেকেন্ড আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) যৌথ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
২ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। পরে গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে। আজ বুধবার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড, শালঘর মহল্লা ও গৌরীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
গ্রামীণফোনের ২০১০ থেকে ২০১২ সালের ৫ শতাংশ শ্রমিক অংশগ্রহণ তহবিলের (ডব্লিউপিপিএফ/ডব্লিউডব্লিউএফ) বিলম্ব বকেয়া পাওনা দ্রুত ও আইনসম্মতভাবে নিষ্পত্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা। এ সময় তাঁরা পাওনা নিষ্পত্তিতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার দাবি জানান...
৬ মিনিট আগে