
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। সমাপনী দিনে যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
জাতীয় জাদুঘর (মূল মিলনায়তন)
বিকেল ৪টা: সমাপনী আয়োজন। প্রদর্শিত হবে সেরা পুরস্কার জয়ী সিনেমা। সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি।
জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: পরিণাম (বাংলাদেশ), কুপ (সৌদি আরব), দ্য সিক্রেট (লিথুয়ানিয়া), শব্দের ওপারে (বাংলাদেশ), গুডবাই মাই ডোভ (বেলজিয়াম); বেলা ১টা: ডোন্ট ইউ ডেয়ার ফিল্ম মি নাউ (যুক্তরাষ্ট্র), এনালগ নেটিভস (জার্মানি), মিসটেকস অ্যান্ড ট্রাইস (চিলি); বেলা ৩টা: নানি (যুক্তরাষ্ট্র), তেমেতভ: দ্য ফরগটেন হিরো (উজবেকিস্তান), হোয়্যার ইজ মাই ফাদার (দক্ষিণ কোরিয়া); বিকেল ৫টা: বেহুলা দরদি (বাংলাদেশ); সন্ধ্যা সাড়ে ৭টা: শ্রাবণ জ্যোৎস্নায় (বাংলাদেশ)।
শিল্পকলা একাডেমি (জাতীয় চিত্রশালা মিলনায়তন)
সকাল সাড়ে ১০টা: মোজার্ট ফ্রম স্পেস (চীন); বেলা ১টা: হোয়াট গ্রোজ ইন থারি মাইলাস ভেজিটেবল গার্ডেন (নেপাল); কমন পেয়ার (স্লোভেনিয়া); ইন পারসুইট অব স্প্রিং (উজবেকিস্তান); বেলা ৩টা: দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড (যুক্তরাষ্ট্র); বিকেল ৫টা: লা প্রিমিয়ার ইমেজ (গ্রিস), রাত্রিযাপন (ভারত)।
লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকত
বিকেল ৪টা: উইদাউট মি (ইরান); সন্ধ্যা ৬টা: এখানে রাজনৈতিক আলাপ জরুরি (বাংলাদেশ)।

বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।
৫ ঘণ্টা আগে
মুক্তির ঘোষণার পর থেকে আলোচনা-সমালোচনার কেন্দ্রে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নাটকের শুটিং করে সিনেমা নির্মাণ, পারিশ্রমিক পরিশোধ না করা, অন্য সিনেমার পোস্টারে নিজের মুখ বসিয়ে দেওয়াসহ নানা সমালোচনার পর শেষ মুহূর্তে বাতিল করা হলো সিনেমাটির মুক্তির অনুমতি।
৬ ঘণ্টা আগে
নিরাপত্তাজনিত কারণে গত শীতের মৌসুমে ঢাকায় কনসার্টের আয়োজনের সংখ্যা ছিল কম। তারিখ ঘোষণা করেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় বেশ কয়েকটি কনসার্ট স্থগিত করে দেওয়া হয়। এ নিয়ে শিল্পী, দর্শক ও আয়োজকেরা ছিলেন হতাশ। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। সম্প্রতি ঢাকায় আবার শুরু হয়েছে কনসার্ট আয়োজন।
৭ ঘণ্টা আগে
চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৬ মে রাজধানী ঢাকায় আয়োজন করা হচ্ছে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬। সম্মেলনে দুটি চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি দেওয়া হবে দুটি পুরস্কার।
১৮ ঘণ্টা আগে