
সিনেমা নিয়ে দুই বাংলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। গত মে মাসে বাংলাদেশে ‘জয়া আর শারমিন’ মুক্তির পর ঈদে মুক্তি পেয়েছে দুই সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। এবার জানা গেল, আগামী জুলাইয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘ডিয়ার মা’।
আগামী ১৮ জুলাই ভারতে মুক্তি পাবে ডিয়ার মা। গতকাল কলকাতায় এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পোস্টার প্রকাশ করে জানানো হয় মুক্তির তারিখ। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী, জয়া আহসানসহ সিনেমার কলাকুশলীরা।
মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এসব নিয়ে লেখা হয়েছে ডিয়ার মা সিনেমার গল্প। এতে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। অন্যান্য চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।
ডিয়ার মা সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, ‘ডিয়ার মা মানে মাতৃত্ব, মা-মেয়ের সম্পর্ক। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী সন্তান দত্তক নেওয়ার ঘটনার মোড়কে দারুণ একটি থ্রিলারের গল্প বলেছেন।’
এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় কাজ করেন জয়া আহসান। ২০২৩ সালে ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এর আগে ‘অনুরণন’, ‘অন্তহীন’, ‘একটি তারার খোঁজে’, ‘অপরাজিতা তুমি’, ‘বুনো হাঁস’-এর মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। বলিউডেও তিনি জনপ্রিয় নাম। বানিয়েছেন ‘পিঙ্ক’, ‘লস্ট’-এর মতো জনপ্রিয় হিন্দি সিনেমা। ডিয়ার মা দিয়ে অনেকদিন পর বাংলা সিনেমায় ফিরেছেন অনিরুদ্ধ।
এদিকে চলতি সপ্তাহেই জয়া শুরু করেছেন নতুন টালিউড সিনেমার কাজ। অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। প্রথম পর্বের মতো এবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট। আগের ঘটনার বছর দুয়েক পর সিনেমার নতুন পর্বে একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

সকাল ৯টায় থাকছে শিশুতোষ অনুষ্ঠান। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। সন্ধ্যা ৬টায় কবিতা আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান, যেখানে উঠে...
৮ ঘণ্টা আগে
লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা নিয়ে তৈরি হয়েছে সর্দারবাড়ির খেলা। পর্দায় উঠে আসবে বাংলার লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। বানিয়েছেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা এসেছিল গত বছরের রোজার ঈদে।
৮ ঘণ্টা আগে
বাপ্পারাজ বলেন, ‘সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম সবাই আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। শিল্পীরা চান আমি যেন সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে