
আজমেরী হক বাঁধনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’। এরপর অভিনেত্রী প্রায়ই বলেছেন, নারীপ্রধান গল্পে কাজ করতে চান। অবশেষে রেহানা মুক্তির চার বছর পর এই ঈদে মুক্তি পেয়েছে বাঁধন অভিনীত আরেকটি নারীপ্রধান গল্পের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। ঈদের দিন থেকে সিনেমাটি দেখা যাচ্ছে সিনেপ্লেক্সে। প্রতিদিন দর্শক প্রতিক্রিয়া জানতে বিভিন্ন হলে ছুটে যাচ্ছেন বাঁধন। সিঙ্গেলস্ক্রিনের হলমালিকদের এশা মার্ডার চালানোর ঝুঁকি নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। বাঁধনের বিশ্বাস, সেখানেও দর্শক পছন্দ করবে সিনেমাটি।
বাঁধন বলেন, ‘এশা মার্ডার সিঙ্গেলস্ক্রিনেও চলার মতো সিনেমা। সিঙ্গেলস্ক্রিনের মালিকদের বলতে চাই, আপনারা একবার ঝুঁকি নিয়ে এশা মার্ডার চালিয়ে দেখুন। আমার বিশ্বাস, এই সিনেমা মানুষ পছন্দ করবে। আমার এবং মায়ের বাসার দুই সাহায্যকারী সিনেমাটি দেখে কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়েছে। আমাকে ভালোবাসে বলে নয়, তারা সিনেমার গল্প ও চরিত্রের সঙ্গে কানেক্ট করতে পেরেছে। তাই আপনাদের অনুরোধ করব, ঝুঁকিটা নিয়ে দেখুন। সব সময় একই ধরনের সিনেমা চালাবেন, এটা তো হয় না। আপনাদেরও দায়িত্ব আছে। আমাদের পাশে থাকেন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সাহায্য করেন।’
বাংলাদেশে নারীপ্রধান গল্পের সিনেমার সংখ্যা কম। এমন পরিস্থিতিতে এশা মার্ডার নির্মাণের জন্য নির্মাতা ও প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাঁধন বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে পুরুষেরা এত বেশি প্রাধান্য পায় যে এখানে নারীপ্রধান গল্প নিয়ে কাজ করার সাহস কেউ করে না। সে ক্ষেত্রে এশা মার্ডার ব্যতিক্রম। এ জন্য নির্মাতা ও প্রযোজকের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা সাহস করে ঈদে মুক্তি দিয়েছেন।’
ঈদের দিন দর্শক কম থাকলেও ধীরে ধীরে দর্শক বাড়ছে এশা মার্ডার সিনেমার। দর্শকের প্রতিক্রিয়ায় খুশি বাঁধন। ভবিষ্যতে এমন সিনেমা নির্মাণের জন্য অন্য প্রযোজকদেরও ঝুঁকি নেওয়ার অনুরোধ করেন অভিনেত্রী। বাঁধনের ভাষ্যমতে, ‘প্রথম দিন দর্শকের সংখ্যা দেখে খুব আপসেট হয়ে গিয়েছিলাম। এর পর থেকে প্রতিদিন দর্শকের সংখ্যা বাড়ছে। আমি খুশি। কারণ, আমাদের সোসাইটি হয়তো এখনো প্রস্তুত নয় যে নায়ক ছাড়া সিনেমা দেখবে। কিন্তু দর্শক প্রমাণ করেছে, তারা এমন সিনেমা দেখার জন্য প্রস্তুত। নির্মাতা ও প্রযোজকদের এ ধরনের ঝুঁকি নিতে হবে। মিডিয়া শুধু টাকা বানানোর কিংবা বিনোদন দেওয়ার জায়গা নয়। এখানে সমাজের জন্য কিছু করার সুযোগ আছে। আপনারা এগিয়ে এলে সমাজ পরিবর্তনে মিডিয়া একটা বড় ভূমিকা রাখতে পারবে।’
এশা মার্ডার বানিয়েছেন সানী সানোয়ার। এতে পুলিশ কর্মকর্তা লিনার ভূমিকায় খুনের রহস্য উন্মোচন করতে নামেন বাঁধন। অভিনয়ে আরও আছেন ফারুক আহমেদ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।

সকাল ৯টায় থাকছে শিশুতোষ অনুষ্ঠান। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। সন্ধ্যা ৬টায় কবিতা আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান, যেখানে উঠে...
৯ ঘণ্টা আগে
লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা নিয়ে তৈরি হয়েছে সর্দারবাড়ির খেলা। পর্দায় উঠে আসবে বাংলার লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। বানিয়েছেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা এসেছিল গত বছরের রোজার ঈদে।
৯ ঘণ্টা আগে
বাপ্পারাজ বলেন, ‘সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম সবাই আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। শিল্পীরা চান আমি যেন সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে