গণমাধ্যমকে শাকিব খান জানিয়েছিলেন, অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই তাঁর জীবনে অতীত। তবে শাকিবকে নিয়ে এখনো চলছে অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ। দুজনই শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন। একজন পোস্ট শেয়ার করার কিছু সময় পরেই পাল্টা পোস্ট দেন অন্যজন। ভার্চুয়াল জগতে চলে দুজনের বাগ্যুদ্ধ। আর তাতে নানা মন্তব্য জুড়ে দেন দুই নায়িকার ভক্তরা। বাবা দিবস উপলক্ষেও অপু-বুবলী দিয়েছেন পাল্টাপাল্টি পোস্ট।
বাবা দিবসে অপু বিশ্বাসের এক ভিডিও পোস্টে দেখা যায়, ছেলে আব্রাহাম খান জয় বাবা শাকিব খানের কোলে বসে হারমোনিয়াম বাজিয়ে গান শোনাচ্ছে। ক্যাপশনে অপু লিখেছেন, ‘বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে। বাবা-ছেলে সম্পর্কে কারও নজর না লাগুক।’
অপুর এমন পোস্টের পর সবাই যেন অপেক্ষায় ছিলেন বুবলীর পোস্টের। নিরাশ করেননি তিনি। অপু বিশ্বাসের পোস্টের ২১ মিনিটের মাথায় বুবলীও একটি ভিডিও পোস্ট করেন। শাকিব ও বীরের খুনসুটির এক ভিডিও দিয়ে বুবলী লেখেন, ‘যেমন বাবা তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা সব সময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে। বাবা দিবসের শুভেচ্ছা।’ দুজনের পোস্টেই নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ভক্ত-অনুরাগীরা।
সম্প্রতি এক ভিডিওতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে অপুকে। সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে ঈদের ছুটিতে বের হয়েছিলেন তাঁরা। এরপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, তাহলে কি আবার এক হলেন শাকিব-অপু? সেই গুঞ্জনের মুখে লাগাম টানতেই ফেসবুকে পোস্ট দিয়েছিলেন বুবলী। অভিনেত্রী জানান, শুধু জয় ও অপু বিশ্বাসের সঙ্গেই নয়; শেহজাদ খান বীর ও বুবলীর সঙ্গেও ঈদে সময় পার করেছেন অভিনেতা।
শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস ও বুবলীর ভার্চুয়াল এই যুদ্ধ নিয়ে অনেকেই বিরক্ত। সোশ্যাল মিডিয়ায়ও সমালোচিত হয় তাঁদের কর্মকাণ্ড। এ বিষয়েও একে অন্যের ঘাড়ে দোষ চাপালেন অপু ও বুবলী। ঈদের এক অনুষ্ঠানে বুবলী বলেন, ‘একটু খেয়াল করলেই বোঝা যায়, কেউ একজন ইচ্ছাকৃতভাবেই এমনটা করছে। আমি আমার সন্তান কিংবা সন্তানের বাবাকে নিয়ে কোনো পোস্ট দিলে সেটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা খুব নোংরামি। এটা তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই করছে। সুন্দর মুহূর্তকে যখন অসুন্দর করার পাঁয়তারা চলে, তখন সেটা আসলেই খুব খারাপ। আমার মনে হয়, এটা আউট অব জেলাসি থেকে হয়। এগুলো বন্ধ হওয়া উচিত। এমন কর্মকাণ্ডে সমাজে খারাপ মেসেজ যাচ্ছে।’
অন্যদিকে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘আলোচনায় থাকার জন্যই কেউ একজন বারবার এমনটা করছে। যেমন এই ঈদে কাজ নেই, সিনেমা নেই। ঈদটা ফাঁকা যাবে? না, কোনোভাবেই ফাঁকা যেতে দেবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিগত জায়গায় রাখছে না। কিছু জিনিস ব্যক্তিগত থাকা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নোংরামিটাই ঘুরেফিরে আসছে। প্রায়ই দেখি, একজন বলছে, নোংরামি বন্ধ করা দরকার। অথচ সে-ই নোংরামিগুলো করছে।’
অপু বিশ্বাস এই সাক্ষাৎকারে জানান, বুবলীর এমন কর্মকাণ্ডে শাকিব খান তাঁকে সান্ত্বনা দেন, পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য। অপু বলেন, ‘শাকিব আমাকে বলে, তুমি এসব একদমই মাথায় নিয়ো না। তুমি কী, সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো। তাই আমি চুপ থাকি।’

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
২ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে