
সিনেপ্লেক্সে একেবারেই দর্শক টানতে পারেনি টগর। ফলে দ্বিতীয় সপ্তাহে কোনো সিনেপ্লেক্সের শিডিউলে জায়গা পায়নি সিনেমাটি। তবে আদর আজাদ জানিয়েছেন, তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন সিনেপ্লেক্সে টগরের প্রদর্শনী না রাখার।
ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘টগর’। তবে সিনেপ্লেক্সে একেবারেই দর্শক টানতে পারেনি সিনেমাটি। ফলে দ্বিতীয় সপ্তাহে কোনো সিনেপ্লেক্সের শিডিউলে জায়গা পায়নি টগর। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমা থেকে নেমে গেছে সিনেমাটি।
তবে টগর সিনেমার নায়ক আদর আজাদ জানিয়েছেন, তাঁরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন সিনেপ্লেক্সে টগরের প্রদর্শনী না রাখার।
নতুন সপ্তাহের হল লিস্ট শেয়ার করে ফেসবুকে আদর আজাদ লেখেন, ‘এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত চলচ্চিত্র টগর এই সপ্তাহে মাল্টিপ্লেক্সে প্রদর্শনের জন্য শিডিউল না রাখার সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত অন্যান্য পাঁচটি চলচ্চিত্রের কারণে টগর-এর শো টাইম দর্শকদের উপযোগীভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।’
এই নায়ক আরও লেখেন, ‘দর্শকদের স্বার্থ বিবেচনায় আমরা এক সপ্তাহের জন্য মাল্টিপ্লেক্স থেকে ছবি তুলে নিয়েছি। তবে আগামী সপ্তাহে টগর আবারও মাল্টিপ্লেক্সে ফিরবে—নতুন সময়সূচি, সঠিক পরিকল্পনা ও পূর্ণ প্রস্তুতি নিয়ে।’
টগর নির্মিত হয়েছে বন্দর এলাকার গল্পে। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে ওঠা তরুণ টগর স্বভাবে প্রতিবাদী। ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের টার্গেটে পরিণত হয় টগর। কিন্তু সে-ও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় দ্বন্দ্ব।
আলোক হাসানের পরিচালনায় আদর ও পূজা চেরি ছাড়াও এতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার প্রমুখ। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি দেখা যাচ্ছে ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে।

সকাল ৯টায় থাকছে শিশুতোষ অনুষ্ঠান। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। সন্ধ্যা ৬টায় কবিতা আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান, যেখানে উঠে...
৯ ঘণ্টা আগে
লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা নিয়ে তৈরি হয়েছে সর্দারবাড়ির খেলা। পর্দায় উঠে আসবে বাংলার লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। বানিয়েছেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা এসেছিল গত বছরের রোজার ঈদে।
৯ ঘণ্টা আগে
বাপ্পারাজ বলেন, ‘সভাপতি পদে প্রার্থী হওয়ার খবরে অনেক শিল্পীই ফোন করে এবং টেক্সট করে শুভকামনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম সবাই আমাদের ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। শিল্পীরা চান আমি যেন সমিতির হাল ধরি। শিল্পীদের চাওয়াকে গুরুত্ব দিয়েই দায়িত্ববোধের জায়গা থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে