প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে ত্রিশ বছর আগের স্মৃতি রোমন্থন করলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। আজ বুধবার ফেসবুকে সালমান অভিনীত ‘স্নেহ’ সিনেমার শুটিং সেট থেকে তুলা ছবিটি শেয়ার করেছেন জয়। জীবনে অনেক ছবি তুললেও এই ছবিটিকে ‘অমর’ আখ্যা দিয়েছেন তিনি।
জয় লিখেছেন, ‘ওই দিনটির কথা মনে আছে। শ্যামলীর একটি বাড়িতে মামা গাজী মাজহারুল আনোয়ারের স্নেহ ছবির শুটিং চলছে। শুটিং দেখতে গিয়ে এক বিকেলে ফটোগ্রাফার পিন্টু মামার ক্যামেরায় এই ছবিটি তোলা হলো। কত ছবি পৃথিবীতে তুলেছি। কত ছবি কতজন তুলে। কিছু কিছু ছবি হয়ে যায় অমর।’
জয় আরও লিখেছেন, ‘ওই সময় এর আমার বয়স আমার স্বপ্ন আমার ওই দিনগুলো আমি আর কখনো ফিরে পাব না। ৩০ বছর আগের এই ছবিটি দেখে মনে হচ্ছে এইতো সেই দিন। আগামী ৩০ বছর বাঁচার সম্ভাবনা খুবই কম। গত ৩০ বছর চোখের পলকে চলে গেল। তাহলে বাকিটা? ভেজা চোখ ছবির গানটি মনে পড়ছে জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু চাওয়ার নাও চেয়ে নাও। যা কিছু পাওয়ার নাও পেয়ে নাও। পাবে না সময় আর হয়তো।’
উল্লেখ্য, প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘স্নেহ’ মুক্তি পায় ১৯৯৪ সালে। সিনেমাটিতে সালমান শাহ ছাড়াও আরও অভিনয় করেন—শাবানা, আলমগীর, মৌসুমী ও হুমায়ুন ফরীদি প্রমুখ।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
সিরিজ হিসেবে ফিরছে ‘কাভি আলভিদা না ক্যাহনা’। সিরিজটি কেবল মূল সিনেমার রিমেক হবে না, বরং আধুনিক সম্পর্কের জটিলতাকে আরও বিশদভাবে তুলে ধরবে।
২ ঘণ্টা আগে
অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়। পূজা দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
৭ ঘণ্টা আগে
জনপ্রিয় অনেক গানের সুরকার ও কণ্ঠশিল্পী বাপ্পা মাজুমদার। এবার প্রথমবার তাঁর সুর ও সংগীত আয়োজনে গাইলেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ও সুরকার রুনা লায়লা। বাংলা গজল ঘরানায় তৈরি ‘অনায়াসে’ শিরোনামের গানটিতে রুনা লায়লার সঙ্গে কণ্ঠও দিয়েছেন বাপ্পা মজুমদার। এটি লিখেছেন সৈয়দ গালিব হাসান।
১০ ঘণ্টা আগে
২৩ এপ্রিল থেকে প্রচার শুরু হলো ‘গানচিল পথের গল্প’ নামের ট্রাভেল ডকুমেন্টারি সিরিজের। বাংলাদেশের বিভিন্ন জেলার আনাচকানাচে ছড়িয়ে থাকা সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা ও জীবনযাপনের ভিন্নতা নিয়ে সিরিজটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্যাফেতে হয়ে গেল গানচিল পথের গল্প...
১২ ঘণ্টা আগে