প্রভাসের নতুন সিনেমা ‘কল্কি’ বক্স অফিসে ঝড় তোলার পর আলোচনা শুরু হয়েছে ‘স্পিরিট’ নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙার আগের সিনেমা ‘অ্যানিমেল’ সুপারহিট হয়েছিল। রণবীর কাপুরের পর এবার ভাঙা ভরসা রাখছেন প্রভাসের ওপর। শোনা যাচ্ছে, স্পিরিট সিনেমায় প্রভাসের সঙ্গে টেক্কা দেবেন কোরিয়ান অভিনেতা মা-দুন সক, যিনি ডন লি নামেই বেশি পরিচিত। স্পিরিটে ভিলেন হিসেবে দেখা যাবে ডন লিকে।
প্যান ইন্ডিয়া নয়, বরং প্যান এশিয়ান অ্যাপ্রোচ নিয়ে সিনেমাটি তৈরি করছেন সন্দীপ। কোরিয়ান ভিলেনের পাশাপাশি কোরিয়ান স্টান্ট কোরিওগ্রাফার থাকবেন এতে। প্রভাসের সঙ্গে ডন লির নাম আলোচনায় আসার পর ব্যাপক উচ্ছ্বসিত অনুরাগীরা। ‘ট্রেন টু বুসান’, ‘দ্য আউটলজ’ কিংবা মার্ভেলের ‘এটারনালস’-এর মতো সিনেমা দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ডন লি। প্রভাসের সঙ্গে তাঁর বড় পর্দার দ্বন্দ্ব, সেই কারণে আলোড়ন ফেলতে পারে বলে মনে করছেন বলিউডের সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা।
জানা গেছে, স্পিরিট সিনেমায় অভিনয়ের জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন ডন লি। তবে সিনেমার কাস্টিং নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, আগামী ২৩ অক্টোবর প্রভাসের জন্মদিনে এ সিনেমার ঘোষণা আসবে। স্পিরিট প্রভাসের ২৫তম সিনেমা। এতে একজন দক্ষ পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে প্রভাসকে। হিন্দি, তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড়, জাপানিজ, চায়নিজ ও কোরিয়ান ভাষায় সিনেমাটি মুক্তি পেতে পারে। ভারতীয় সিনেমার গ্লোবাল মার্কেটের কথা মাথায় রেখেই সিনেমাটির পরিকল্পনা সাজিয়েছেন সন্দীপ।
যে সময়ে স্পিরিটের কাস্টিং নিয়ে আলোচনা তুঙ্গে, সেই সময়ে সাফল্যের সমুদ্রে ডুবে আছেন প্রভাস। গত ২৭ জুন মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটি এরই মধ্যে শুধু ভারত থেকে আয় করেছে ৫২১ কোটি রুপি। আর বিশ্বব্যাপী কল্কি আছে হাজার কোটির পথে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপির বেশি আয় করেছে কল্কি। নাগ অশ্বিনের সিনেমাটির বাজেট ছিল ৬০০ কোটি রুপি। এতে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫