স্বামীর সঙ্গে ইতালিতে অবকাশ যাপনে আছেন হলিউড অভিনেত্রী মার্গো রবি। সেখানেই পাপারাজ্জিদের নজরে আসে অভিনেত্রীর বেবিবাম্প। তার পর থেকেই জল্পনা, মা হতে চলেছেন মার্গো। কয়েকটি সূত্র পিপল ম্যাগাজিনকে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছে। তবে অভিনেত্রী আর তাঁর স্বামী চলচ্চিত্র প্রযোজক টম অ্যাকারলি এখনো এ বিষয়ে মুখ খোলেননি।
ইতালির লেক কোমোতে নৌবিহার করার সময়ে লেন্সবন্দী হন মার্গো। সাদা ক্রপ টপ, ট্রাউজার্সের ওপর ব্লেজার পরলেও ছবি শিকারিদের নজর এড়াতে পারেননি তিনি।
ব্রিটিশ প্রযোজক-অভিনেতা টম অ্যাকারলিকে ২০১৬ সালে বিয়ে করেন মার্গো রবি। তারও তিন বছর আগে ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা।
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘বার্বি’তে মার্গোর অভিনয় প্রশংসিত হয়েছিল। অস্কারে মনোনয়নও পেয়েছিলেন। আগামী দিনে কলিন ফ্যারেলের সঙ্গে ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে।

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৭ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৭ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৭ ঘণ্টা আগে