রূপকথার গল্পের মতো এক পলকে যেন সত্যি হলো রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্ন। স্কুলজীবনের ক্রাশকে আজীবনের সঙ্গী করতে অঙ্গীকারবদ্ধ হলেন আলিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মালাবদল হয় আলোচিত এই বলিউড জুটির। ৩৯ বছর বয়সী রণবীর নিজেদের বাড়িতেই ২৯ বছরের আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, কাছের মানুষদের উপস্থিতিতেই চার হাত এক হলো দুজনের। বিয়ের একাধিক ছবি ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসব ছবি ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের। সেই সঙ্গে দুটি ভিডিও সবার নজর কাড়ছে। একটি হলো রণবীর-আলিয়ার মালাবদলের সময়কার। ভিডিওতে দেখা যায়, রণবীর তাঁর বন্ধুদের কাঁধে চড়ে রয়েছেন। অন্যদিকে মালা হাতে দাঁড়িয়ে আলিয়া। আচমকা রণবীর বন্ধুদের কাঁধ থেকে নেমে আলিয়ার সামনে হাঁটু গেড়ে বসে মাথা মাটিতে ঠেকিয়ে দেন। আলিয়া তখন চটপট মালা পরিয়ে দেন রণবীরকে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, বিয়ের পর বাড়ির বাইরে সংবাদমাধ্যম আর ভক্তদের সামনে আসেন রণবীর-আলিয়া। যে বিয়ে নিয়ে এত উন্মাদনা, সেই বিয়ে সম্পন্ন হতেই প্রথমবার জনসম্মুখে আসেন তারকা জুটি। হাতে হাত ধরেই বেরিয়ে এলেন রণবীর-আলিয়া। সবার অনুরোধে দাঁড়িয়ে পোজ দিলেন ক্যামেরার সামনে। সেই মুহূর্তের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এরপর হিরোর স্টাইলে নববধূকে কোলে তুলে ভেতরে নিয়ে যান রণবীর। উপস্থিত সবাই করতালি আর বাহবায় ভরিয়ে দেন নবদম্পতিকে।
২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় রণবীর-আলিয়ার প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে।
এরপর বিভিন্ন অনুষ্ঠানে দুই পরিবারের নানা কিছুতে তাঁদের একসঙ্গে দেখা যায়। অবশেষে এই রূপকথার মতো ভালোবাসা বিয়ের পূর্ণতা পেল।
রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৭ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৭ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৭ ঘণ্টা আগে