গুঞ্জন সত্যি হতে যাচ্ছে শিগগিরই। চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন হালের সবচেয়ে আলোচিত বলিউড জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুর। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পর বি-টাউনের প্রতীক্ষিত বিয়ে হচ্ছে এটি।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে জানা যায়, খুব একটা আড়ম্বর থাকছে না বিয়েতে। অন্যান্য তারকাদের মতো বিদেশের মাটিতে কোনো ডেস্টিনেশন ওয়েডিং কিংবা বিলাসবহুল হোটেলে বসছে না আলিয়া-রণবীরের বিয়ের আসর। দাদা রাজ কাপুরের পৈতৃক বাড়িতেই হবে বিয়ের আচার। দু’দিনেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এই বাড়িতে বিয়ে হয়েছিল রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের।
বিয়ে কোথায় হচ্ছে জানার পরই আসে আমন্ত্রিতদের তালিকা। বিশেষ করে আলিয়া-রণবীরের ব্যাচেলর পার্টিতে থাকছেন কারা এ নিয়ে সরব নেট দুনিয়া। চলছে নানা জল্পনা।
আলিয়া-রণবীরের ঘনিষ্ঠ একজনের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, বিয়েতে অতিথিদের তালিকা সীমিত। আলিয়া-রণবীরের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা ছাড়া আর কেউ আমন্ত্রিত থাকবেন না। শোনা যাচ্ছে ব্যাচেলর পার্টিতে থাকতে পারেন রণবীরের কাছের বন্ধু অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর ও আলিয়া-রণবীর দু’জনেরই খুব ঘনিষ্ঠ ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখার্জি।

এদিকে এমন তারকা বিয়েতে এলাহি আয়োজন না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইন্ডিয়া টুডেকে ওই সূত্র জানায়, এখনই তো আলিয়া-রণবীরের সম্পর্ক বিবাহিত দম্পতির মতো। আলিয়ার দাদার ইচ্ছাপূরণের জন্যই ছোট্ট পরিসরে বিয়ের আয়োজন করা হচ্ছে।

আবারও আইনি জটিলতা ও স্বাস্থ্য সংকটে পড়েছেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়ার প্রায় এক মাস পর স্বেচ্ছায় একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন এই গায়িকা।
৪ ঘণ্টা আগে
একসময়ের শক্তিশালী এবং আবেগময় যাত্রার মঞ্চ যেন পরিণত হয়েছে প্রাপ্তবয়স্কদের নৃত্য-আসরে। বাস্তবজীবনের এমন অভিজ্ঞতা নিয়ে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নামের সিনেমা বানিয়েছেন আসিফ ইসলাম। ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে যাত্রা শুরু হচ্ছে এই সিনেমার।
১৭ ঘণ্টা আগে
আশার বয়স যখন ৯, তখন বাবাকে হারান। দীননাথ সন্তানদের দিয়ে গিয়েছিলেন একটি তানপুরা। বলেছিলেন, ‘আমার কাছে আর কিছু নেই। এটা আছে। এটা আমি তোমাদের দিয়ে যাচ্ছি। একে সামলে রেখো। মন দিয়ে গান কোরো।’ বাকি জীবন বাবার সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন লতা, আশাসহ পাঁচ ভাই-বোন।
১ দিন আগে
আশাজির ব্যবহার, কথাবার্তা, নম্রতা-ভদ্রতা দেখে বোঝার উপায় ছিল না উনি এত বড় মাপের একজন শিল্পী। উনার সঙ্গে যত কথা বলেছি, ততই অবাক হয়েছি। শিল্পী হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবেও তাঁর মাঝে যে গুণাবলি ছিল, তা সবার জন্য শিক্ষণীয় বিষয়।
১ দিন আগে