বলিউডের বহুল কাঙ্ক্ষিত বিয়ের মধ্যে অন্যতম রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির বিয়ে। এরই মধ্যে জানা গেছে বিয়ের তারিখ থেকে শুরু করে অতিথির তালিকা। কাজেই পাপারাজ্জিদের প্রধান লক্ষ্যবস্তু যে এখন আলিয়া, তা আর বলার অপেক্ষা রাখে না।
বলিউড হাঙ্গামার খবরে জানা যায়, সংবাদমাধ্যম আর পাপারাজ্জিদের এড়াতে বর্তমানে একপ্রকার গৃহবন্দী আলিয়া। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ভুলেও বাড়ির বাইরে কদম রাখছেন না আলিয়া।
এদিকে বিয়ের তারিখ নিয়ে কিছুটা ধোঁয়াশার মধ্যে আলিয়ার এক নিকটতম আত্মীয় জানান, রণবীর-আলিয়ার চার হাত এক হচ্ছে আসছে ১৪ এপ্রিল। এর আগে ১৩ এপ্রিল আয়োজন করা হয়েছে মেহেদি অনুষ্ঠানের। বিয়ের তারিখটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কাপুর কিংবা ভাট পরিবার কেউই। তবে তারিখটি কেবল নিকটতম প্রিয়জনের সঙ্গে শেয়ার করছেন তাঁরা।
বিয়ের অনুষ্ঠান খুব একটা আড়ম্বর থাকবে না। অন্য তারকাদের মতো বিদেশের মাটিতে কোনো ডেস্টিনেশন ওয়েডিং কিংবা বিলাসবহুল হোটেলে বসবে না আলিয়া-রণবীরের বিয়ের আসর। দাদা রাজ কাপুরের বাড়ি আর কে হাউসেই হবে বিয়ের আনুষ্ঠানিকতা। এই বাড়িতেই বিয়ে হয়েছিল রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতু সিংয়ের। রণবীর-আলিয়ার বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন পরিচালক অয়ন মুখার্জিসহ কাছের কয়েকজন বন্ধু।

মৃত্যুর ৯ মাস পর সম্মানজনক এমি অ্যাওয়ার্ড লাভ করেছেন হলিউডের কিংবদন্তি পরিচালক ও অভিনেতা রব রাইনার। ‘দ্য বেয়ার’ সিরিজে অভিনয়ের জন্য ‘আউটস্ট্যান্ডিং গেস্ট অ্যাক্টর (কমেডি)’ বিভাগে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হয় তাঁকে।
১১ ঘণ্টা আগে
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন অভিনেতা মনোজ বাজপেয়ি। নির্মাতা সুধীর মিশ্র পরিচালিত সিনেমায় মনোজ অভিনয় করছেন মহাত্মা গান্ধীর চরিত্রে।
১১ ঘণ্টা আগে
সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এক সাক্ষাৎকারে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করে গরম ভাতের সঙ্গে পদ্মার ইলিশের তেল ও ভাজা মাছের প্রতি তাঁর দুর্বলতার কথা জানান তিনি।
১১ ঘণ্টা আগে
বিবাহবিচ্ছেদ হওয়া দীপা নামের এক নারীকে ঘিরে সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। বানিয়েছেন লিসা গাজী। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর গত বছরের ১৯ সেপ্টেম্বর দেশের হলে মুক্তি পায় সিনেমাটি। এবার আসছে ওটিটিতে।
১১ ঘণ্টা আগে