রাত পোহালেই রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের বাদ্যি বাজতে চলেছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এরই মধ্যে শুভকামনা জানানো শুরু করেছেন রণবীর-আলিয়ার কাছের মানুষেরা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, হবু তারকা দম্পতিকে বিশেষ চমক দিয়েছেন নির্মাতা অয়ন মুখার্জি। অয়নের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেট থেকে রণবীর-আলিয়ার প্রেমের শুরু। তাই এই জুটির বিয়ে নিয়ে অয়ন একটু বেশিই উচ্ছ্বসিত। উপহার হিসেবে আজ বুধবার প্রকাশ্যে আনলেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার রোম্যান্টিক গান ‘কেসারিয়া’। সঙ্গে জুড়ে দিয়েছেন দীর্ঘ ক্যাপশন। অয়ন লিখেছেন, ‘রণবীর-আলিয়া জুটিকে শুভেচ্ছা। তাঁদের নতুন পথচলা শুভ হোক। এই পৃথিবীতে আমার সব থেকে ঘনিষ্ঠ বলতে কেউ যদি থাকে, সেটা রণবীর-আলিয়া। আমার খুশির জায়গা ও নিরাপদ আশ্রয়। যাঁরা আমার জীবন রঙে ভরিয়ে দিয়েছেন। জীবনের এই নতুন অধ্যায়ের জন্য দুজনকে শুভেচ্ছা আর ভালোবাসা।’
বন্ধু অয়নের পক্ষ থেকে এমন শুভেচ্ছাবার্তা পেয়ে আবেগঘন আলিয়া ভাট। ক্যাপশনের প্রশংসা করে কান্না আর আদরের ইমোজি দিয়েছেন তিনি।
এদিকে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ‘কেসারিয়া’ গান শেয়ার করে রণবীর-আলিয়াকে নতুন পথ চলার জন্য শুভকামনা জানিয়েছেন নির্মাতা-প্রযোজক করণ জোহরও। এর আগে আরেক নির্মাতা ফারাহ খান আমেরিকার বোস্টন থেকে ভিডিও কল করে শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাটকে।
আগামীকাল ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড তারকা জুটি রণবীর-আলিয়া। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে দুই পরিবারের শেষ মুহূর্তের প্রস্তুতি।
রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:

আগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা আয়োজন করেছে নাট্য সংগঠনগুলো। থাকছে শোভাযাত্রা, বক্তৃতা, নাট্য প্রদর্শনী, নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজন।
৭ মিনিট আগে
প্রপিতামহকে নিয়ে গর্ব করে বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী হা ইয়োং। প্রপিতামহ আন সাং হোর ‘জাপানপন্থী কর্মকাণ্ডের’ কথা না জেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে গর্ব করে ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটে পড়েছেন অভিনেত্রী।
১০ মিনিট আগে
আজ প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী। এ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে আইয়ুব বাচ্চুর গাওয়া ২০টি গান নিয়ে তৈরি অ্যালবাম ‘উত্তরাধিকার’। এ ছাড়া বান্দরবানে আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে আয়োজন করা হয়েছে কনসার্ট।
১ দিন আগে
নারীদের স্বাধীনতা, নিরাপত্তা এবং সমমর্যাদার বার্তা দিতে কলকাতায় আয়োজিত হলো ‘ফ্রিডম বিয়ন্ড মিডনাইট’ শীর্ষক পদযাত্রা। ভারতের স্বাধীনতা দিবস ছিল গতকাল। এ উপলক্ষে ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত নারীদের এই আয়োজনে টালিউডের নারী শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
১ দিন আগে