হালের সবচেয়ে জনপ্রিয় বলিউড জুটি নিঃসন্দেহে আলিয়া ভাট ও রণবীর কাপুর। তবে পর্দার নয়, বাস্তবের জুটি তাঁরা। অন্য সব তারকার মতো রাখঢাক নেই তাঁদের সম্পর্কে। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের নানা মুহূর্ত শেয়ার করেন আলিয়া-রণবীর।
প্রায়শই একসঙ্গে এবং একে অপরের পরিবারের সঙ্গে দেখা যায় এই জুটিকে। সবশেষ বুধবার রাতে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় নৈশভোজে গিয়ে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন আলিয়া-রণবীর। মুহূর্তেই সেসব ছবি ভাইরাল নেট দুনিয়ায়। ভাইরাল সেই সব ছবিতে দেখা যায়, এক কাঁধ খোলা সাদা টপ আর সাদা কার্গো প্য়ান্টে স্নিগ্ধ আলিয়া। রণবীরের পরনে কালো-সাদা প্রিন্ট শার্ট এবং সাদা প্যান্ট।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মুক্তির দুই সপ্তাহের মধ্যেই ১০০ কোটি টাকা ব্যবসা করেছে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। ছবির প্রমোশনে বিভিন্ন শহরে ঘুরেছেন আলিয়া। সাদা রঙের পোশাকেই ছবির সব প্রোমোশন সারতে দেখা গেছে তাঁকে। তেমনি ‘গঙ্গুবাই'-এর সফলতা উদ্যাপনে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বুধবার নৈশভোজেও সাদা রঙের পোশাকেই দেখা যায় আলিয়াকে।
২০১৮ সাল থেকে আলোচনায় রণবীর-আলিয়ার প্রেম। একই বছরে সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে প্রথম প্রকাশ্যে দেখা যায়। চলতি বছরের এপ্রিলেই রণবীর-আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন বলেও জানা গেছে।

মৃত্যুর ৯ মাস পর সম্মানজনক এমি অ্যাওয়ার্ড লাভ করেছেন হলিউডের কিংবদন্তি পরিচালক ও অভিনেতা রব রাইনার। ‘দ্য বেয়ার’ সিরিজে অভিনয়ের জন্য ‘আউটস্ট্যান্ডিং গেস্ট অ্যাক্টর (কমেডি)’ বিভাগে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হয় তাঁকে।
১১ ঘণ্টা আগে
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন অভিনেতা মনোজ বাজপেয়ি। নির্মাতা সুধীর মিশ্র পরিচালিত সিনেমায় মনোজ অভিনয় করছেন মহাত্মা গান্ধীর চরিত্রে।
১১ ঘণ্টা আগে
সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এক সাক্ষাৎকারে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করে গরম ভাতের সঙ্গে পদ্মার ইলিশের তেল ও ভাজা মাছের প্রতি তাঁর দুর্বলতার কথা জানান তিনি।
১১ ঘণ্টা আগে
বিবাহবিচ্ছেদ হওয়া দীপা নামের এক নারীকে ঘিরে সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। বানিয়েছেন লিসা গাজী। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর গত বছরের ১৯ সেপ্টেম্বর দেশের হলে মুক্তি পায় সিনেমাটি। এবার আসছে ওটিটিতে।
১১ ঘণ্টা আগে