অপেক্ষার অবসান! অবশেষে এক হলো চার হাত। বিয়ে হয়ে গেল আলিয়া ভাট আর রণবীর কাপুরের। একে-অপরের গলায় বরমাল্য দান করে ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর’ হলেন রণবীর-আলিয়া। পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাক ঘুরলেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হল বিয়ের অনুষ্ঠান। আজই এই দম্পতি সাংবাদিকদের সামনে আসবে বলে জানা যায়। বিয়ের সাজের ছবিও আজই প্রকাশ করবে বলে জানিয়েছে রণবীরের ঘনিষ্ঠজনরা। রণবীর- আলিয়ার ভক্ত শুভাকাঙ্ক্ষিরা এই চমকের অপেক্ষায়।
বিকেল ৩টার পরে সাতপাক ঘুরেছেন রণবীর-আলিয়া। তাঁদের সাতপাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল। তারই সামনে শপথ গ্রহণ করলেন বর-কনে।
প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর রণবীর-আলিয়া জুটি পাঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন। সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।
রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলেছে রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার সবচেয়ে কাছের বন্ধু আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।
বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও মিডিয়ার জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে।
পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় মিলিয়ে খুব কম সংখ্যক অতিথির উপস্থিতিতে বিয়ে করলেন রণবীর-আলিয়া। আলিয়ার হাতে প্রথম মেহেন্দি পরিয়েছিলেন করণ জোহর। বিয়েতেও রণবীর-আলিয়ার গাঁটছড়া বেঁধেছেন পরিচালকই। সকলের আশীর্বাদে বিবাহ সম্পন্ন হল। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন হয়তো ছিল বিয়েতে।
‘বাস্তু’র বাইরে আজ সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে।
রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:

জীবনানন্দ দাশের লেখা প্রথম উপন্যাস ‘মাল্যবান’, যা ১৯৭০ সালে তাঁর মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার মধ্যকার এক বিষণ্ন ও তিক্ত দাম্পত্যজীবনের মনস্তাত্ত্বিক চিত্র ফুটে উঠেছে। অনেকের মতে, জীবনানন্দ নিজের ও তাঁর স্ত্রী লাবণ্য দাশের মধ্যকার অসুখী....
১৫ ঘণ্টা আগে
প্রায় এক দশক ধরে ‘টপ গান’ কিংবা ‘মিশন: ইমপসিবল’-এর মতো অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত ছিলেন টম ক্রুজ। সেই বৃত্ত ভেঙে ‘ডিগার’ সিনেমায় এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে পর্দায় ফিরছেন এই হলিউড সুপারস্টার। অস্কারজয়ী মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত এ সিনেমার ট্রেলার প্রকাশ....
১৬ ঘণ্টা আগে
দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে গেল প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। ১৮ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। তবে বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী রুনা লায়লা...
১৬ ঘণ্টা আগে
গত ২৪ জুনের প্রলয়ংকরী ভূমিকম্পে ভেনেজুয়েলার শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই সংকটময় মুহূর্তে দেশটির শিক্ষা খাতের পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা।
১৭ ঘণ্টা আগে