Ajker Patrika

‘রামায়ণ’ প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহে আমিষ খাবার রাখবে না সিনেমা কর্তৃপক্ষ

আজকের পত্রিকা ডেস্ক­
‘রামায়ণ’ প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহে আমিষ খাবার রাখবে না সিনেমা কর্তৃপক্ষ
‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুর ও সাই পল্লবী। ছবি: সংগৃহীত

পৌরাণিক চলচ্চিত্রকে ঘিরে দর্শকদের ধর্মীয় আবেগ ও ভক্তির প্রতি সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গে ‘রামায়ণ: পার্ট ১’ চলাকালীন প্রেক্ষাগৃহের ভেতরে কেবল নিরামিষ খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ মাল্টিপ্লেক্স চেইন ‘এসভিএফ সিনেমাস’।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দর্শকদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই বিধিনিষেধ কেবল ‘রামায়ণ’ চলচ্চিত্রের প্রদর্শনীর সময় এবং শুধু প্রেক্ষাগৃহের (অডিটোরিয়াম) ভেতরের জন্যই প্রযোজ্য হবে।

এসভিএফ সিনেমাসের একজন মুখপাত্র বলেন, ‘কিছু চলচ্চিত্র কেবল সিনেমার চেয়েও বেশি কিছু। যখন “রামায়ণ” চলাকালীন পর্দায় হনুমান চালিসা বাজে, তখন প্রেক্ষাগৃহটি প্রায় একটি মন্দিরের মতো অনুভূতি দেয়, এবং আমরাও তা অনুভব করি।’

মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও অন্যান্য পৌরাণিক চলচ্চিত্র প্রদর্শনের সময় তারা দর্শকদের এমন ধর্মীয় শ্রদ্ধাবোধ ও আবেগ লক্ষ্য করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা আগেও এমন ভক্তি দেখেছি। “মহাবতার নরসিংহ” প্রদর্শনের সময় অনেক দর্শক শ্রদ্ধাবশত নিজেরাই প্রেক্ষাগৃহের বাইরে জুতা খুলে রেখে ভেতরে প্রবেশ করেছিলেন। আবার “হনুমান অংশ” চলাকালীন দর্শকেরা আমাদের কাছে অডিটোরিয়ামের ভেতরে কেবল নিরামিষ খাবার পরিবেশনের অনুরোধ জানিয়েছিলেন।’

প্রতিষ্ঠানটি আরও জানায়, আমরা দর্শকদের সেই কথা শুনেছি। একটি ছোট ও আন্তরিক পদক্ষেপ হিসেবে ‘রামায়ণ’ প্রদর্শনের সময় আমরা প্রেক্ষাগৃহের ভেতরে শুধু নিরামিষ খাবার পরিবেশন করব। এর মাধ্যমে প্রতিটি দর্শক তাঁদের ভক্তি ও চলচ্চিত্রটি পুরোপুরি উপভোগ করতে পারবেন।

তবে এসভিএফ সিনেমাস স্পষ্ট করে দিয়েছে, প্রেক্ষাগৃহের বাইরের ফুড কাউন্টারগুলোতে আমিষসহ তাদের নিয়মিত সব ধরনের খাবার ও পানীয় যথারীতি পাওয়া যাবে। এ ছাড়া অন্য যেকোনো চলচ্চিত্রের প্রদর্শনীর ক্ষেত্রেও স্বাভাবিক খাবার পরিবেশন ব্যবস্থা অপরিবর্তিত থাকবে।

বিবৃতিতে বলা হয়, এসভিএফ সিনেমাস সব সময় সব ধরনের দর্শকের জন্য একটি আপন জায়গা হিসেবে কাজ করেছে এবং এখানে প্রতিটি অতিথিকেই স্বাগত জানানো হয়।

উল্লেখ্য, নীতিশ তিওয়ারি পরিচালিত ভারতীয় মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ: পার্ট ১’ গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। হিন্দু মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত দুই পর্বের এই চলচ্চিত্রের প্রথম পর্বে অভিনয় করেছেন রণবীর কাপুর, যশ এবং সাই পল্লবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত