অবশেষে তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে নিয়ে গুঞ্জন আর অপেক্ষার পালা শেষ হতে চলেছে। এপ্রিলেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই যুগল। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। দাদা রাজ কাপুরের চেম্বুরের বাড়ি আরকে হাউসেই চার হাত এক হতে চলেছে। এই বাড়িতে বিয়ে হয়েছিল রণবীরের বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরের।
বিয়ে নিয়ে দুই পরিবার মুখে কুলুপ আঁটলেও গোপন নেই কিছুই। বিয়ের সম্ভাব্য দিনক্ষণ, ভেন্যু ও অতিথি তালিকার পর এবার জানা গেল রণবীর-আলিয়া কোন রীতিতে বিয়ে করছেন তা-ও। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, পাঞ্জাবি রীতিতে বিয়ে করবেন এই তারকা জুটি। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পাঞ্জাবি রীতিনীতি মেনে চলবে মেহেন্দি, হলদি ও সংগীতের অনুষ্ঠান।
পিংক ভিলার প্রতিবেদনে জানা যায়, আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন মনীশ মালহোত্রা ও সব্যসাচীর ডিজাইন করা পোশাকে। বিয়েতে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য ও রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুরা। এপ্রিলের শেষ দিকে এই দম্পতি তাঁদের ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য অনুষ্ঠানের আয়োজন করবেন।
তারকাদের মধ্যে অতিথি তালিকায় আছেন অর্জুন কাপুর, জোয়া আখতার, মনীশ মালহোত্রা, সঞ্জয় লীলা বানসালি, করণ জোহর, বরুণ ধাওয়ান, অয়ন মুখার্জিসহ রণবীর-আলিয়ার কাছের বেশ কয়েকজন। আর কাপুর ও ভাট পরিবারের সদস্যরা তো থাকবেনই। তাঁদের মধ্যে রয়েছেন কারিনা কাপুর, রিদ্ধিমা কাপুর, কারিশমা কাপুর, সাইফ আলি খান, সোনি রাজদান, মহেশ ভাট, শাহিন ভাট, পূজা ভাট প্রমুখ।
রণবীর-আলিয়া সম্পর্কিত পড়ুন:

আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে ‘যাযাবর’ নামের সিনেমা বানাচ্ছেন তানবীর হাসান। গত মাসে দুই অভিনয়শিল্পীর সঙ্গে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিংয়ের পালা। নির্মাতা জানান, এ মাসের শেষ দিকে শুরু হচ্ছে যাযাবরের দৃশ্যধারণের কাজ।
১ ঘণ্টা আগে
প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চলছে তাঁর চিকিৎসা। সম্প্রতি এক ভিডিও বার্তায় টিপু জানালেন, আগের চেয়ে ভালো আছেন তিনি। হারমোনিয়াম বাজিয়ে গাইতেও দেখা গেল তাঁকে। জানালেন আবার গানে ফেরার ইচ্ছার কথা।
১ ঘণ্টা আগে
আগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা আয়োজন করেছে নাট্য সংগঠনগুলো। থাকছে শোভাযাত্রা, বক্তৃতা, নাট্য প্রদর্শনী, নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজন।
১ ঘণ্টা আগে
প্রপিতামহকে নিয়ে গর্ব করে বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী হা ইয়োং। প্রপিতামহ আন সাং হোর ‘জাপানপন্থী কর্মকাণ্ডের’ কথা না জেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে গর্ব করে ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটে পড়েছেন অভিনেত্রী।
১ ঘণ্টা আগে