হালের অন্যতম জনপ্রিয় বলিউড তারকা আলিয়া ভাটের ২৯তম জন্মদিন আজ। এত কম বয়সে যে পরিমাণ সাফল্য মহেশ ভাট তনয়ার ঝুলিতে, তা আর কোনো বলিউড অভিনেত্রীর নেই। জন্মদিনের বিশেষ দিনে আলিয়াকে দারুণ চমক দিল ‘ব্রহ্মাস্ত্র’ টিম। প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ফার্স্ট লুক।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে আলিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান ‘ব্রহ্মাস্ত্র’র নির্মাতা অয়ন মুখার্জি। ভিডিওটি শেয়ার করে অয়ন লিখেছেন, ‘শুভ জন্মদিন, লিটল ওয়ান। সমস্ত আনন্দ, গর্ব ও অনুপ্রেরণার জাদু তুমি অনুভব করিয়েছ, তোমার বিশেষ দিনে উদ্যাপন করার জন্য কিছু শেয়ার করা হলো...আমাদের ইশা-ব্রহ্মাস্ত্রের শক্তি-আমরা আমাদের চলচ্চিত্র থেকে প্রথম ভিজ্যুয়াল প্রকাশ করছি! ভালোবাসা, আলো, আগুন। এগিয়ে যাও।’
ভক্তদের জন্য ওই ভিডিও শেয়ার করেছেন আলিয়াও। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়ার চরিত্রের নাম ইশা। ভিডিওটি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি। ইশার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য এর চেয়ে ভালো দিন আর হয় না। অয়ন, মাই ওয়ান্ডার বয়, ভালোবাসি। ধন্যবাদ!’
ভিডিওতে আলিয়ার চরিত্রের বিভিন্ন রূপ দেখানো হয়েছে। প্রতিটি ঝলকেই মুগ্ধ ভক্তরা। কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন আলিয়া। ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন প্রযোজক করণ জোহরও।
এদিকে চর্চিত আছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেটেই আলিয়া ভাট ও রণবীর কাপুরের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি।
‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি ও মৌনি রায়।

আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনাকে নিয়ে ‘যাযাবর’ নামের সিনেমা বানাচ্ছেন তানবীর হাসান। গত মাসে দুই অভিনয়শিল্পীর সঙ্গে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিক চুক্তি। এবার শুটিংয়ের পালা। নির্মাতা জানান, এ মাসের শেষ দিকে শুরু হচ্ছে যাযাবরের দৃশ্যধারণের কাজ।
১ ঘণ্টা আগে
প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চলছে তাঁর চিকিৎসা। সম্প্রতি এক ভিডিও বার্তায় টিপু জানালেন, আগের চেয়ে ভালো আছেন তিনি। হারমোনিয়াম বাজিয়ে গাইতেও দেখা গেল তাঁকে। জানালেন আবার গানে ফেরার ইচ্ছার কথা।
১ ঘণ্টা আগে
আগামীকাল নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা আয়োজন করেছে নাট্য সংগঠনগুলো। থাকছে শোভাযাত্রা, বক্তৃতা, নাট্য প্রদর্শনী, নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজন।
১ ঘণ্টা আগে
প্রপিতামহকে নিয়ে গর্ব করে বিপাকে পড়েছেন দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী হা ইয়োং। প্রপিতামহ আন সাং হোর ‘জাপানপন্থী কর্মকাণ্ডের’ কথা না জেনে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে গর্ব করে ক্যারিয়ারের সবচেয়ে বড় সংকটে পড়েছেন অভিনেত্রী।
১ ঘণ্টা আগে