রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তার মৃত্যুতে শোকাহত বলিউড তারকারা। সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট করে শ্রদ্ধাজ্ঞাপন করে চলেছেন তারা।
কুমার শানু, অনুরাধা পাড়োয়াল, হৈমন্তী শুক্লা, এ আর রহমান, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানির মতো সঙ্গীত ব্যক্তিত্বরা তো বটেই, পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণ, প্রিয়াঙ্কা চোপড়া, আনুষ্কা শর্মাদের মতো তারকারাও শোক প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। অমিতাভ বচ্চন, অনুপম খের, শাহরুখ খান, শ্রদ্ধা কাপুররা শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন লতা মঙ্গেশকরের বাড়ি ও শিবাজি পার্কে।
অনেক গান গেয়েছি লতাজির সঙ্গে। সে গানগুলি মানুষের মন জয় করেছে। গানের ক্ষেত্রে তাঁর মতো অভিজ্ঞতা সারা বিশ্বে আর কারো নেই। স্টুডিওতে গানের অনুশীলনের সময় অনেক কিছু শিখেছি তাঁর কাছ থেকে। লতাজির চলে যাওয়ায় শুধু আমাদের ইন্ডাস্ট্রিরই ক্ষতি হলো না, পৃথিবী এক কিংবদন্তি কণ্ঠস্বর হারাল।
—কুমার শানু, গায়ক
এই ক্ষতি, এই শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। লতা মঙ্গেশকরের কণ্ঠ সারা ভারত চেনে, চিনবে আরও বহু বহু যুগ। তাঁর সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছিল ইন্ডিয়ান আইডল অনুষ্ঠান চলাকালীন। বারবার ওই সময়ের কথা মনে পড়ছে। আমি সবসময় তাঁর প্রতি কৃতজ্ঞ, তিনি আমাকে গানের অনেক কিছু শিখিয়েছেন।
—বিশাল দাদলানি, গায়ক ও সংগীত পরিচালক
আমার যখন ৯ বছর বয়স, তখন প্রথম লতা মঙ্গেশকরের দেখা পাই। আমি যখন প্রথমবার তার কণ্ঠ শুনলাম, সেদিন থেকে গানই আমার জীবন হয়ে গেল। যদিও তাঁর সঙ্গে আমার খুব কম দেখা হতো, কিন্তু যতবারই দেখা হয়েছে, তিনি গান নিয়েই কথা বলেছেন। লতা মঙ্গেশকরের সময়ে জন্মেছি, এটা আমাদের জন্য বড় আশীর্বাদ। তিনি আমাদের ডিএনএ-র অংশ হয়ে গেছেন। তিনি ভারতীয় সংগীত আর সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশে আছেন। লতা মঙ্গেশকর আমাদের জীবনের অংশ।
—অনুরাধা পাড়োয়াল, গায়িকা
আমি এবং আমার সময়ের অনেক গায়িকা লতা মঙ্গেশকরকে অনুকরণ করে বড় হয়েছি। প্রথমবার তাঁর মুখোমুখি হওয়া আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। একবার উনি কলকাতায় এসেছেন অনুষ্ঠান করতে। খবর পেলাম, লতাজি আমাকে ডেকেছেন। সঙ্গে সঙ্গে ছুটে যাই। দেখলাম, একটি ব্রিফকেশ ভর্তি গানের মোটা মোটা খাতা। সেখানে সব গান যত্নে লেখা। তার মধ্যে কয়েকটি বাংলা গান হারিয়ে ফেলেছেন। আমাকে বসিয়ে সে সব গান শুনে নতুন করে তুলে নিলেন খাতায়
—হৈমন্তী শুক্লা, গায়িকা
এটা আমাদের সকলের জন্য খুবই দুঃখের দিন। লতা মঙ্গেশকর শুধু একজন গায়িকা কিংবা আইকন নন। তিনি ছিলেন আত্মার অংশ, ভারতের চেতনার অংশ। তাঁর চলে যাওয়ার এই শূন্যতা চিরকাল থেকে যাবে। বাবার মাধ্যমে তাঁর সঙ্গে আমার প্রথম পরিচয়। বাবার বিছানার কাছে তাঁর একটি ছবি থাকত। প্রতিদিন সকালে বাবা সেই ছবি দেখে রেকর্ডিংয়ে যেতেন। এটি বাবাকে অনুপ্রাণিত করত।
আমি ভাগ্যবান যে লতা মঙ্গেশকরের সঙ্গে কয়েকটি গান করেছি। তাঁর সঙ্গে গেয়েছি, স্টেজে পারফর্ম করেছি। স্টেজে পারফর্ম করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলি তাঁর কাছে শিখেছি আমি।
—এ আর রহমান, সংগীত পরিচালক
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
১২ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১ দিন আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১ দিন আগে