করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে শুধু অগণিত ভক্তকূলই নয়, উদ্বেগে চিকিৎসকরাও। তাই কোনও ঝুঁকি না নিয়ে আপাতত তাঁকে আইসিইউ ওয়ার্ডেই রাখা হবে বলে আজ মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে। তবে করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছেন ৯২ বছর বয়সী এই সুরসম্রাজ্ঞী।
চিকিৎসকরা জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের পক্ষ থেকে ডা. প্রতীত সমধানি জানান, ‘আপাতত লতা মঙ্গেশকরকে আইসিইউ-তে রেখে দেওয়া হবে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণের মধ্যে থাকবেন।’ অর্থাৎ তিনি যে এখনই হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না, সে ইঙ্গিতই দিয়ে রাখলেন চিকিৎসকরা।
ডা. প্রতীক সমধানি আরও জানান, বয়সের কারণে তাকে প্রথমেই আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে এখন নিউমোনিয়া ধরা পড়েছে। ফলে তাকে সেখানে রেখে আরও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে তাকে ককটেল থেরাপি দেওয়া হতে পারে।
নতুন বছরে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। সারাবিশ্বের মতো ভারতেও বেড়েই চলেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই যেমন আক্রান্তের সংখ্যা ২ লক্ষের কাছাকাছি। বলিউড থেকে টালিউড, রাজনৈতিক জগৎ থেকে খেলার দুনিয়া, সর্বত্রই করোনা ব্যাপকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন লতা মঙ্গেশকর, সকলে একই প্রার্থনাই করছেন।

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
৫ মিনিট আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
৮ মিনিট আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
১০ মিনিট আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
১৯ মিনিট আগে