সবার প্রার্থনাকে মিথ্যে করে চলে গেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। তিনি দ্রুত সেরে উঠবেন বলে প্রত্যাশা ছিল সবার। কিন্তু আশঙ্কাই সত্যি হয়েছে। আজ রোববার ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৯২ বছর বয়সী এই গায়িকার।
স্বাভাবিকভাবে কিংবদন্তি এই গায়িকার শোকে কাতর ভারত, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। লতার মৃত্যু ছুঁয়ে গেছে ভারতের সাবেক থেকে বর্তমান ক্রীড়াবিদদের। সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। সদ্য সাবেক হওয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘লতা’জির মৃত্যুতে ভীষণভাবে শোকাহত। তাঁর সুমধুর গান বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। গান আর স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। তাঁর পরিবার ও কাছের মানুষদের প্রতি আমার সমবেদনা।’
কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অনিল কুম্বলে। কিংবদন্তি সাবেক এই ভারতীয় স্পিনার লিখেছেন, ‘লতা’জির দারুণ কণ্ঠস্বর আমাদের আজীবন অনুপ্রাণিত করে যাবে।’ সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লিখেছেন, ‘ভারতের গানের পাখি, যাঁর গান আমাদের মধ্যে ধ্বনিত হয়েছে, কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছে, তিনি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর পরিবার ও ভক্তদের সহমর্মিতা জানাই।’
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:

আইএল টি-টোয়েন্টির নিলামে ৪০০-এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যাঁদের মধ্যে আছেন ১০ বাংলাদেশি। তাসকিন আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেনদের মতো তারকাদের ভিত্তিমূল্য কোটি টাকার কাছাকাছি।
১০ ঘণ্টা আগে
কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
১১ ঘণ্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
১২ ঘণ্টা আগে