২৭ দিনের লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। আজ রোববার ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে ৯২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, লতা মঙ্গেশকরের সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘বীর জারা’। একই নামে সিনেমাটি ২০০৪ সালে মুক্তি পায়। লতা মঙ্গেশকরের শেষ গান ছিল ‘সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি...’। এটি ২০১৯ সালের মার্চে প্রকাশিত হয়। গানটি ভারতীয় সেনাবাহিনীর জন্য গাওয়া হয়েছিল।
গত জানুয়ারির শুরুতে করোনা পজিটিভ আসে লতার। এর পর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৯ জানুয়ারি থেকে সেখানেই ছিলেন তিনি। মাঝে তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল।
করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে নিয়ে শুধু অগণিত ভক্তই নয়, উদ্বেগে ছিলেন চিকিৎসকেরাও। করোনার পাশাপাশি নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়েছিলেন তিনি।
লতা মঙ্গেশকরকে ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকেসহ একাধিক জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।
লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:

নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে অনন্য প্রতীক চৌধুরী। গত বছর ‘নয়া নোট’ ওয়েব ফিল্ম দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে অনন্য প্রতীকের। এর আগে মা চয়নিকা চৌধুরীর সহকারী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এবার প্রথমবারের মতো ছেলে অনন্য প্রতীকের গল্প ও চিত্রনাট্যে নাটক নির্মাণ করলেন
৪ মিনিট আগে
বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এবার ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মৌসুমী মৌ।
৮ মিনিট আগে
‘হৃদয়ে বাংলাদেশ’ স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১ অক্টোবর বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করে চ্যানেল আই। বাংলাদেশের প্রথম ডিজিটাল এই বাংলা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারের ২৭ বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১ অক্টোবর ২৭ পেরিয়ে ২৮ বছরে পা রাখছে চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয় ও টিভি পর্দায় থাকছে
১০ মিনিট আগে
বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নতুন দৃশ্যসহ আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সনি ও মার্ভেল। খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি।
১৮ মিনিট আগে