
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি। তাঁর জন্য বেশ কয়েকটি গান লেখেন সুমন।
‘সিরিয়ার ছেলে’, ‘পরোয়া করি না’, ‘আমার একার নয়’, ‘একুশে ফেব্রুয়ারির ডাক’, ‘এই আকবর ঐ সুমন’, ‘লুকোনো মানিক’, ‘সুন্দরকেই মানি’, ‘এখনো সেই আসিফ আমি’ শিরোনামে কবীর সুমনের লেখা ও সুর করা গানগুলোতে কণ্ঠ দেন আসিফ। কয়েক বছর আগে প্রকাশ পায় সেসব গান। এবার কবীর সুমন-আসিফ আকবর জুটির গান পাওয়া যাবে সিনেমায়।
পারিবারিক গল্প নিয়ে ‘ঝামেলা’ নামের সিনেমা বানাচ্ছেন ইয়ামিন ইলান। এই সিনেমায় গান থাকবে ছয়টি। এর মধ্যে তিনটি কবীর সুমনের লেখা ও সুর করা। সংগীত পরিচালনা করেছেন উজ্জল সিনহা ও আজমির বাবু। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর।
বাংলাদেশে কবীর সুমনের ভক্তের সংখ্যা কম নয়। গান শোনাতে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি। সেসব অনুষ্ঠানে শ্রোতারা ভিড় করে, মুগ্ধ হয়ে শুনেছেন সুমনের গান। তবে ঢাকাই সিনেমায় কখনো পাওয়া যায়নি কবীর সুমনকে। ইয়ামিন ইলানের ঝামেলা সিনেমা দিয়ে সে আক্ষেপ পূরণ হচ্ছে। এই প্রথম বাংলাদেশের সিনেমার জন্য গান লিখলেন ও সুর করলেন সুমন।
শুধু কবীর সুমনের লেখা ও সুর করা তিনটি গানেই নয়, ঝামেলা সিনেমার সব গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। সবই তাঁর একক গান। এর আগে ‘রানী কুঠির বাকী ইতিহাস’ ও ‘গহীনের গান’ সিনেমার সব গান গেয়েছিলেন আসিফ।
ঝামেলা সিনেমাটি তৈরি হচ্ছে দিয়া প্রোডাকশনসের ব্যানারে। প্রযোজনা করছেন দিয়া রইস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর, শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, আবদুল্লাহ রানা, সাবেরি আলম, ইকবাল হোসেইন, দিয়া রইস, সাইফুর রহমান ইভান, রেজমিন সেতু, ফয়সাল বাপ্পী, ফারহানা ইয়াসমিন ইভা, জান্নাহ (শিশুশিল্পী), আদৃতা (শিশুশিল্পী), নাজনীন শবনম, ইসরাত রহমান, শাহেদ ওসমান রোমেল, রেশমা আহমেদ প্রমুখ।
ঝামেলা সিনেমা নিয়ে নির্মাতা ইয়ামিন ইলান বলেন, ‘এটি সম্পূর্ণ বাংলাদেশি সিনেমা। তামিল বা ভারতীয় আদলে বানানো নয়। গল্পটি মৌলিক ও পারিবারিক। ইতিমধ্যে দুই লটের শুটিং শেষ হয়েছে। ঢাকা ও গাজীপুরে শুটিং হচ্ছে।’
এ বছর কোনো এক ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। সোলস ব্যান্ডের কণ্ঠশিল্পী ছিলেন তিনি, এককভাবেও গেয়েছেন অসংখ্য গান, প্লেব্যাক করেছেন সিনেমার গানে। অনেক দিন পর আবারও গান নিয়ে আসছেন তপন চৌধুরী। তবে কণ্ঠশিল্পী নয়, সুরকার হিসেবে। সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপের জন্য একটি গানের সুর করেছেন তপন চৌধুরী। গানটি লিখেছেন
৫ ঘণ্টা আগে
শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন...
৫ ঘণ্টা আগে
কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক।
৫ ঘণ্টা আগে
গাজা ইস্যুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সদস্যদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
২১ ঘণ্টা আগে