
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন।
আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
এ বছর গড় পাশের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ।
গত ১০ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।
ফল যেভাবে দেখা যাবে
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে।
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC Dha 123456 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
আরও খবর পড়ুন:

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগে
একবিংশ শতাব্দীর বিশ্বে একটি দেশের অগ্রগতি শুধু অর্থনীতি কিংবা অবকাঠামোর ওপর নয়; নির্ভর করে তরুণদের উদ্ভাবনী চিন্তা, গবেষণার সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের প্রতিষ্ঠার সামর্থ্যের ওপর। সেই সক্ষমতারই দৃষ্টান্ত স্থাপন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির...
৩ ঘণ্টা আগে
জুনের সেন্ট পিটার্সবার্গে রাত নামে না। ঘড়িতে রাত ১১টা, অথচ আকাশে তখনো গোধূলির আলো। নেভা নদীর জলে ছড়িয়ে পড়ে সোনালি আভা। মানুষের কোলাহল থামে না, শহর জেগে থাকে এক অনন্য আলোয়। এই ‘সাদা রাতের’ শহরেই বসেছিল ২০২৬ সালের সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম (এসপিআইইএফ)।
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের সেন্ট লুসিয়ায় অবস্থিত স্বনামধন্য আইরনসাইড স্টেট স্কুলের স্কুল কাউন্সিলের প্যারেন্ট মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি পিএইচডি গবেষক মো. রাবিউল আলম। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডে (ইউকিউ) টিইএসওএল ও অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিকস বিষয়ে পিএইচডি করছেন।
৪ ঘণ্টা আগে