
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘প্রতিবেদনের পথে ১.০’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিপন শাহরিয়ার।
এ সময় বেরোবিসাস সভাপতি মো. আবু সাঈদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামানসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার দক্ষতা অর্জন করে তা বিশ্ববিদ্যালয় ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে হবে। তিন মাসের প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব সাংবাদিকতায় প্রয়োগ করতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছি।
বেরোবিসাস সভাপতি মো. আবু সাঈদ বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন সাংবাদিককে তথ্য সংগ্রহ, যাচাই, অনুসন্ধান, সাক্ষাৎকার গ্রহণ ও সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কেও জানতে হয়। তিনি আরও বলেন, অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অংশগ্রহণকারীরা বাস্তব সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা পাবেন। সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতাকে ধারণ করে সাংবাদিকতার চর্চা করাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।
পরে প্রশিক্ষণের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বেরোবির সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।
উল্লেখ্য, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক ও ব্যবহারিক বিভিন্ন বিষয় শেখানো হবে। বিশেষ করে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণ ও সাংবাদিকতার নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়া হবে। আগামী তিন মাস প্রতি শনিবার প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। এতে দেশের অভিজ্ঞ সাংবাদিক, শিক্ষক ও প্রশিক্ষকেরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেশের অনেক শিক্ষার্থীর। সেই স্বপ্নপূরণের পথে ভর্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি ধাপ। তীব্র প্রতিযোগিতার এই পরীক্ষায় কয়েকটি নম্বরের ব্যবধানেও বদলে যেতে পারে মেধাক্রম, পছন্দের বিষয় বা কাঙ্ক্ষিত অনুষদে ভর্তির সুযোগ। তাই শেষ মুহূর্তে কত ঘণ্টা পড়া হলো, তার চেয়ে বেশি...
২ ঘণ্টা আগে
পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্তোতে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে বৃত্তির সুযোগ রয়েছে। দেশি-বিদেশি শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন বৃত্তি দেওয়া হবে। আর্থিক সংকট যেন উচ্চশিক্ষার পথে বাধা না হয়, সে লক্ষ্যেই এসব বৃত্তি দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ইতিহাসের পাঠে পরিবর্তন আসছে। নতুন করে যুক্ত হচ্ছে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা। পাশাপাশি যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ।
৮ ঘণ্টা আগে
গবেষণা ও প্রকাশনায় অনন্য অবদানের জন্য উত্তরা ইউনিভার্সিটির শিক্ষক ও গবেষকদের স্বীকৃতি ও সম্মাননা জানাতে বিশ্ববিদ্যালয়ে বার্ষিক গবেষণা ও প্রকাশনা পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়...
১১ ঘণ্টা আগে