বরাবরের মতোই ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে। ফলে কলেজটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুটিই শতভাগ।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, পাবনা ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। বাকি দুজন জিপিএ-৫ পেয়েছে। ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, ‘এ সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে পেরেছে। এই অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।’
কর্নেল মেহেদী হাসান আরও বলেন, ‘শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করে যাব।’

নওগাঁর বদলগাছী উপজেলার তিনটি দাখিল মাদ্রাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১২ শিক্ষার্থীর কেউই পাস করেনি। ১০ আগস্ট প্রকাশিত ফলে গোঁবরচাপাহাট আখতার হামিদ, জোলাপাড়া ইসলামিয়া ও খাদাইল দাখিল মাদ্রাসার পাসের হার শূন্য শতাংশ দেখা গেছে।
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচিতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চার বিদ্যালয়ের ২০৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫২ জন। পাসের হার ২৫ দশমিক ৬১ শতাংশ, জিপিএ-৫ শূন্য। সংশ্লিষ্টদের মতে, অনিয়মিত শিক্ষার্থী, নিয়মিত পাঠদানের ঘাটতি ও যাতায়াতের সমস্যা ফল বিপর্যয়ের প্রধান কারণ।
১ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য দেখিয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর কলেজটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে মোট ১ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৪৮৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৬৭ শতাংশ।
৩ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান–২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে বিতর্কিত ‘৭১ থেকে ২৪ বড়’ চিত্রকর্মটি সরিয়েছে প্রশাসন। চিত্রকর্মটিতে দেখা যায়, একটি হাতের মুষ্টি দাঁড়িপাল্লা ধরে আছে। পাল্লার একপাশে লাল রঙে ’৭১ এবং অপর পাশে কালচে রঙে ’২৪ লেখা। ’২৪ লেখা পাল্লাটি খানিকটা বেশি ঝুঁকে আছে।
৫ ঘণ্টা আগে