
সমালোচনার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণ-অভ্যুত্থান–২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে বিতর্কিত ‘৭১ থেকে ২৪ বড়’ চিত্রকর্মটি সরিয়েছে প্রশাসন। আজ সোমবার দুপুরে চিত্রকর্মটি সরানো হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান।
জনসংযোগ দপ্তরের প্রশাসক বলেন, ‘আজ সকালেই ছবিটি প্রত্যাহার করা হয়েছে। ছবিগুলো আগে থেকে পর্যালোচনা করা হয়নি বলেই এ ধরনের জটিলতা তৈরি হয়। প্রশাসন কোনো বিতর্কিত বিষয়কে কখনোই প্রশ্রয় দেবে না।’
এর আগে গতকাল রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ‘জুলাই গণ-অভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনীর ওই চিত্রকর্ম ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
চিত্রকর্মটিতে দেখা যায়, একটি হাতের মুষ্টি দাঁড়িপাল্লা ধরে আছে। পাল্লার একপাশে লাল রঙে ’৭১ এবং অপর পাশে কালচে রঙে ’২৪ লেখা। ’২৪ লেখা পাল্লাটি খানিকটা বেশি ঝুঁকে আছে। যেন ’৭১-এর তুলনায় ’২৪ ভারী বোঝানো হয়েছে।
তিন দিনব্যাপী ‘জুলাই গণ-অভ্যুত্থান: রংতুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক প্রদর্শনীটি মঙ্গলবার রাত আটটা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত এই আর্ট ক্যাম্পে আঁকা বিভিন্ন মাধ্যমে সৃষ্ট ৮০টি শিল্পকর্ম এতে স্থান পেয়েছে।

সবচেয়ে বেশি ৩৩ হাজার ২৫৩ জন জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে। আর সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭৮জন। আজ সোমবার সকালে প্রকাশিত ফল থেকে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার দেশজুড়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ কম। ২০২৫ সালে এই পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
৫ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ পাস করতে পারেনি। এবারের পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
৬ ঘণ্টা আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষায় মাত্র ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অথচ গত বছর অর্থাৎ ২০২৫ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪ টি। সেই হিসাবে এবার শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৩১৫ টি।
৬ ঘণ্টা আগে