Listening to Modifier
২। কোয়ালিফায়ার
বাক্যের অন্তর্গত যে শব্দ বা শব্দগুচ্ছ তার বিশেষ্য বা ক্রিয়াপদের অর্থকে যোগ্য বা সম্পূর্ণ করে তোলে (অর্থাৎ তার অর্থকে অর্থবহ করে তথা নিয়ন্ত্রণ করে) তাকে কোয়ালিফায়ার বলে। কোয়ালিফায়ার বিশেষ্য বা ক্রিয়াপদকে ব্যাখ্যা করে, তার কার্যক্রম বা বৈশিষ্ট্যকে সুনির্দিষ্ট করে।
তবে কোয়ালিফায়ার এবং বাক্যের বিশেষ্য বা ক্রিয়াপদ একে অন্যের পরিপূরক অর্থাৎ একটি ব্যতীত অন্যটি সম্পূর্ণ নয়। সুতরাং কোনো বাক্য থেকে কোয়ালিফায়ার উঠিয়ে নিলে ওই বাক্যটি ব্যাকরণগতভাবে অসম্পূর্ণ হয়ে পড়ে। মডিফায়ারের ক্ষেত্রে তা হয় না। বরং কোনো বাক্য থেকে মডিফায়ার সরিয়ে নেওয়া যায় অনায়াসে এবং তখনো ব্যাকরণগতভাবে বাক্যটি সম্পূর্ণ সঠিক থাকে।

এখানে উল্লেখ্য, মডিফায়ারের শব্দ বা শব্দগুচ্ছকে কোনো বাক্য থেকে সরিয়ে নিলে ব্যাকরণগত ওই বাক্যের কোনো পরিবর্তন হয় না (যদিও অর্থ পরিবর্তন হয়)। এমনটির পরও বাক্যটি ব্যাকরণগত পূর্ণ বা সঠিক থাকে। যেমন—This is a red pen (red-মডিফায়ার, pen-হেড নাউন)
This is a pen (red-সরিয়ে নেওয়ার পর ব্যাকরণগত বাক্যটি ঠিক আছে)

৩। কোয়ানটিফায়ার
বাক্যের অন্তর্গত শব্দ বা শব্দগুচ্ছ যখন তার বিশেষ্য পদের পরিমাপ বা পরিমাণ বোঝায় তখন তাকে কোয়ানটিফায়ার বলে। যেমন- I saw few people in the program. Jack has many friends here. Lisa has much knowledge about this topic.
৪। লিসেনিংয়ে মডিফায়ার, কোয়ালিফায়ার ও কোয়ানটিফায়ার
লিসেনিংয়ের কোনায় কোনায় (এমনকি প্রতিটি প্রশ্নে) মডিফায়ার, কোয়ালিফায়ার ও কোয়ানটিফায়ারের ব্যবহার অবশ্যম্ভাবী। সুতরাং এই বিষয়টি না জানলে পরীক্ষায় ভালো করার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে। জানলে-বুঝলে বিষয়টি অত্যন্ত সহজ। আর অনুশীলন করলে পরীক্ষাতেও ভালো করা সম্ভব।
[পর্ব-৩.৪ আগামী সংখ্যায়]
আরও পড়ুন:

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১০ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৫ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৭ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৮ ঘণ্টা আগে