
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য লন্ডন থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে A1 নম্বর আসন নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস । তিনি দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পথে রয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একাধিক সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় তারেক রহমান লন্ডনের বাসা থেকে হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-202-এ যাত্রা করছেন, যা লন্ডন হিথরো-সিলেট-ঢাকা রুটে পরিচালিত হচ্ছে।
সূত্র অনুযায়ী, ফ্লাইটটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। উচ্চপর্যায়ের যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত অপারেশনাল সমন্বয় ও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। উড়োজাহাজে তারেক রহমানকে সামনের সারির A1 নম্বর আসনে বসানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, তারেক রহমান লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট BG-202-এ সিলেট হয়ে ঢাকায় ফিরছেন। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২টা ১৫ মিনিট) লন্ডন থেকে যাত্রা করবে।
বোয়িং উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইটের বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি নির্ধারিত রয়েছে।
এদিকে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ লক্ষ করা যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তাঁর আগমন নির্বিঘ্ন করতে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর বাসায় গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাৎকে জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন-পরবর্তী বিভিন্ন অনিয়মের অভিযোগে আগামীকাল রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ রোববার দুপুরে নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের নেতারা বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২টি আসনে অনিয়মের অভিযোগ তুলে পুনর্গণনার দাবি জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) প্রতিকার না পেলে নির্বাচনী ট্রাইব্যুনাল, এমনকি হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। তবে আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জোটের নির্বাচিত সংসদ
৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ। তিনি আরও বলেছেন, ‘আমাদের ১১ দলীয় জোট শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সংসদে যাব এবং গঠনমূলক সমালোচনাও করব।’
৭ ঘণ্টা আগে