বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ বা পুসাবের (PUSAB) ৬৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য ১৫, এক্সিকিউটিভ কমিটির ১৮ এবং কেন্দ্রীয় সদস্য ৩১ জন। গতকাল বুধবার নিজস্ব ফেসবুক পেজে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্থায়ী সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ জাকারিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তী ধাপে প্রকাশিত হবে। সেখানে সব বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা, সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করবে।
পুসাব ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের মধ্যে সুসংহত একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে। নতুন কমিটি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ২০১৫ সাল থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে পুসাব। ‘কমিটি ধর্ম, বর্ণ, দল, মত, পথ নির্বিশেষে সবার জন্য সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও অসৎ উপায় পরিহার করে সততা ও জবাবদিহির মাধ্যমে অরাজনৈতিক ও নিরপেক্ষভাবে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।’
বিজ্ঞপ্তিতে সংগঠনটির অগ্রযাত্রায় সবার সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ‘ম্যানেজেরিয়াল কমিউনিকেশন ফর প্রফেশনাল সাকসেস (এমসিপিএস)’ কোর্সে ভর্তি চলছে। আবেদন করা যাবে ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত। জেনে নিন যোগ্যতা, কোর্স ফি ও ক্লাস শুরুর তারিখ।
৬ ঘণ্টা আগে
নামী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী মালিহা তাবাসসুম (ছদ্মনাম)। প্রতিদিন স্কুল ছুটির পরই তাকে ছুটতে হয় বেইলি রোডের একটি কোচিং সেন্টারে। শুধু সে নয়, রাজধানী ঢাকাসহ সারা দেশের বেশির ভাগ স্কুলশিক্ষার্থীই ছুটছে কোচিং সেন্টারে।
১১ ঘণ্টা আগে
আজ সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারিপদ্ধতি বহাল রাখা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
১ দিন আগে
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে প্রত্যাশা শিক্ষা মন্ত্রণালয়ের।
১ দিন আগে